Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনী প্রত্যাহারের মধ্যেই পরপর রকেট হামলা, আতঙ্কে ঘুম উবেছে বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনাবাহিনী (Us Forces) ও মিত্র বাহিনী, সেদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের বিমানে ফেরানোর তোড়জোড়ের মধ্যেই কাবুল বিমানবন্দরে (Kabul Airport) রকেট হামলা। একাধিক রকেট (Multiple Rocke

কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনী প্রত্যাহারের মধ্যেই পরপর রকেট হামলা, আতঙ্কে ঘুম উবেছে বাসিন্দাদের

শেষ আপডেট: 30 August 2021 06:49

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনাবাহিনী (Us Forces) ও মিত্র বাহিনী, সেদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের বিমানে ফেরানোর তোড়জোড়ের মধ্যেই কাবুল বিমানবন্দরে (Kabul Airport) রকেট হামলা। একাধিক রকেট (Multiple Rockets) আছড়ে পড়েছে বলে খবর। ৫টি রকেট ছোঁড়া হয়েছে, তবে সবগুলিই এয়ারপোর্টের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেমে ধাক্কা খেয়ে ধ্বংস হয়েছে বলে দাবি করেন ঘটনাস্থলে উপস্থিত জনৈক  তালিবান নেতা (Taliban official)। কোনও প্রাণহানির খবর নেই। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে তালিবান বিরোধী আইসিস জঙ্গিদের ঘটানো জোড়া বিস্ফোরণে ১৩ মার্কিন জওয়ান সহ শতাধিক মানুষের মৃত্যু ও অসংখ্য লোক জখম হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সন্ত্রাসবাদীদের চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারির পাশাপাশি ফের নাশকতার আশঙ্কা প্রকাশ করেছিলেন। আরও পড়ুন---মার্কিন সেনা সরলেও ১০০ টি দেশের নাগরিকদের বিনা বাধায় চলে যেতে দেবে তালিবান মার্কিন সেনাকর্তার  (US Official) দাবি, রকেটগুলি প্রতিহত করা হয়েছে। যদিও  মিডিয়ায় বেরনো  ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দর সংলগ্ন একটি ভবন রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন (local people) আতঙ্কিত, সন্ত্রস্ত। আইসিসের নাশকতায় রক্তে ভেসেছে বিমানবন্দর এলাকা। রক্তে মাখামাখি লাশের ছবি দেখেছে গোটা দুনিয়া। সেই ছবিতে প্রতি মুহূর্তে তীব্র উদ্বেগ, ভীতিতে জীবন কাটছে তাঁদের। বিমানবন্দরের কাছেই থাকেন জনৈক আবদুল্লা। তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, আমেরিকানরা বিমানবন্দরের দখল নেওয়ার পর থেকে ঠিকমত ঘুমোতে পারছি না (sleepless) । হয় গোলাগুলি, রকেট হানা চলছে। বিশাল প্লেনের বিকট শব্দ, সাইরেনের শব্দে চোখে ঘুম নেই। এখন গুলি, রকেট হামলা চলছে নির্দিষ্ট টার্গেট নিশানা করে। আমাদের জীবন বিপদের মুখে। এএফপির এক ফটোগ্রাফার লঞ্চার সিস্টেমের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি গাড়ির ছবি তুলেছেন। দেখা যাচ্ছে, গাড়ির  পিছনের আসনে পড়ে আছে লঞ্চার সিস্টেমটি। বিমানবন্দর থেকে প্রায় ২ কিমি দূরে সন্দেহভাজন মার্কিন ড্রোন আছড়ে পড়েছিল গাড়িটির ওপর। বাইডেন আগামীকাল মঙ্গলবারের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা স্থির করেছেন। ফলে ২০০১ এর ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার জবাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সামরিক অভিযানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে চলেছে কাল। এপর্যন্ত ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে কাবুল বিমানবন্দর থেকে বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তালিবানের ফেরার আতঙ্কে প্রচুর আফগান নাগরিকও দেশ  ছাড়তে মরিয়া। হোয়াইট হাউসের তরফে বিমানবন্দর নিশানা করে রকেট হামলার কথা স্বীকার করেও বলা হয়েছে, মার্কিন বাহিনী সরানোর কাজ লাগাতার চলছেই। প্রেসিডেন্ট ফের আদেশ দিয়েছেন, আমাদের বাহিনীকে রক্ষা করতে যা যা দরকার, তাকে অবশ্যই অগ্রাধিকার দিতে দ্বিগুণ প্রয়াস চালাতে হবে কম্যান্ডারদের।      

```