Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮১ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ২৯

রবিবার সাতসকালে ঘটে গেল আরও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা।

১৮১ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ২৯

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 December 2024 10:18

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সাতসকালে ঘটে গেল আরও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি তাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল। অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে সরে গিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে।  

ঘটনাস্থলেই অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বিমানটি জেজু এয়ার প্লেন সংস্থার বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর বিমানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় বিমানটি। দাউদাউ আগুনে ছেয়ে যায় গোটা এলাকা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি দ্রুতগতিতে রানওয়ে স্পর্শ করার পরই দিক পরিবর্তন করে সরে যেতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই দেওয়ালে ধাক্কা মেরে বিস্ফোরিত হয়। আগুনের তীব্র শিখা মুহূর্তে গ্রাস করে বিমানটিকে। দূর থেকে কালো ধোঁয়াও ছড়িয়ে পড়তে থাকে। 

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধারকাজ চলছে। দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিশেষত বিমানের টেল সেকশন, অর্থাৎ পিছনের অংশ থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে।


```