Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

লেবানন যেন দ্বিতীয় 'গাজা'! ইজরায়েলি হামলায় কমপক্ষে মৃত ২ হাজার, ১২ লক্ষ বাড়িছাড়া

ইতিমধ্যে একাধিক শীর্ষ নেতাদের তাঁরা খতম করতে পেরেছে বলে দাবিও করেছে। তাঁদের অবশ্য পাল্টা আক্রমণ করেছে হিজবুল্লাও।

লেবানন যেন দ্বিতীয় 'গাজা'! ইজরায়েলি হামলায় কমপক্ষে মৃত ২ হাজার, ১২ লক্ষ বাড়িছাড়া

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 October 2024 16:07

দ্য ওয়াল ব্যুরো: হিজবুল্লার শিকড় উপড়ে ফেলতে লেবাননে ঢুকে হামলা শুরু করেছে ইজরায়েল। এতদিন ধরে লাগাতার এয়ারস্ট্রাইক চালানোর পর সীমান্ত পেরিয়ে একেবারে হিজবুল্লার ঘরে ঢুকে পড়েছে আইডিএফ। ইতিমধ্যে একাধিক শীর্ষ নেতাদের তাঁরা খতম করতে পেরেছে বলে দাবিও করেছে। তাঁদের অবশ্য পাল্টা আক্রমণ করেছে হিজবুল্লাও। এই পরিস্থিতি তৈরি হওয়ার ফলে এখন লেবানন কার্যত হয়ে উঠেছে দ্বিতীয় 'গাজা'। 

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, শনিবার পর্যন্ত কমপক্ষে ২ হাজার জনের মৃত্যু হয়েছে লেবাননে। আর ইজরায়েলি সেনার ক্রমাগত হামলার কারণে ঘর ছাড়া অন্তত ১২ লক্ষ মানুষ! দক্ষিণ লেবানন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগ উঁচু বিল্ডিং ভেঙে পড়েছে। রাস্তার যেখানে-সেখানে রক্ত। তা সত্ত্বেও হামলা থামাচ্ছে না আইডিএফ। 

এখনও পর্যন্ত এই সংঘাতে মৃত্যু হয়েছে ১২৭ জন শিশু ও ২৬১ জন মহিলার, এমনই খবর স্থানীয় সূত্রের। আহতের সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে। স্বাভাবিকভাবেই হাসপাতালগুলিতে চাপ বাড়ছে। এদিকে ইজরায়েল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হামলা তাঁরা থামাবে না। হিজবুল্লাও অবশ্য পাল্টা আক্রমণ জারি রেখেছে। তাই মৃতের সংখ্যা যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে বহু মানুষ দেশ ছাড়ার চেষ্টা করছেন। কেউ সিরিয়া, কেউ বা অন্য কোথাও যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। 

হিজবুল্লা প্রধান নাসরাল্লাকে হত্যা করার পর ইজরায়েল শান্ত হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তাঁরা সকলকে ভুল প্রমাণ করে লেবাননে ঢুকে গিয়ে এখন হামলা করছে। তাঁদের দাবি, দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকাকেই নিজেদের অস্ত্রভাণ্ডার বানিয়ে রেখেছে হিজবুল্লা। তাদের একাধিক ঘাঁটতে হামলা করা হচ্ছে। পাশাপাশি হিজবুল্লার গোয়েন্দা শাখাতেও বোমা মেরেছে ইজরায়েল। শেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তর লেবাননেও নতুন করে এয়ারস্ট্রাইক করা হয়েছে। 


```