Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঙ্কিপক্স পাকিস্তানে পৌঁছে গেছে! আবার কি কোভিড আতঙ্ক ফিরে আসছে, চিন্তায় 'হু'

মাঙ্কিপক্সকে ইতিমধ্যেই ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে ঘোষণা করে দিয়েছে 'হু'।

মাঙ্কিপক্স পাকিস্তানে পৌঁছে গেছে! আবার কি কোভিড আতঙ্ক ফিরে আসছে, চিন্তায় 'হু'

মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক - প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 August 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাস সংক্রমণের সময় কী ঘটেছিল তা সকলের জানা। গোটা বিশ্ব এই ভাইরাসের জন্য শঙ্কিত ছিল। কোভিডের প্রকোপ কমাতে লকডাউন করতে হয়েছিল পৃথিবীজুড়ে। আমজনতা আর সেই দিনগুলিতে ফিরতে চায় না। তবে আতঙ্ক আবার তৈরি হচ্ছে। না, এবার করোনা নিয়ে নয়। এবার আতঙ্ক মাঙ্কিপক্স নিয়ে। যা চিন্তা বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। 

মাঙ্কিপক্সকে ইতিমধ্যেই ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে ঘোষণা করে দিয়েছে 'হু'। যদিও এটি প্রথমবার নয়, এর আগে ২০২২ সালেও এই ঘোষণা করা হয়েছিল। আফ্রিকার কঙ্গো উপদেশে প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে তার পর থেকে ধীরে ধীরে মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক বাড়ে। এখনও পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কারণ। আর সব থেকে বড় কথা, আফ্রিকা থেকে মাঙ্কিপক্স ঢুকে পড়েছে এশিয়াতেও। সম্প্রতি পাকিস্তানের এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত বলে খবর মিলেছে। 

৩৪ বছর বয়সি এক ব্যক্তি সৌদি আরব থেকে সম্প্রতি ফেরেন পাকিস্তানে। তিনিই মাঙ্কিপক্সে আক্রান্ত বলে খবর। ভারতের পড়শি দেশের এই ঘটনা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলিকে সতর্ক থাকতে অনুরোধ করছে। এও বার্তা দেওয়া হয়েছে, এমন কোনও রোগের সন্ধান পেলেই যেন ডেটা শেয়ার করা হয়। এমনকী ভ্যাকসিন নিয়েও প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। হু-এর দেওয়া তথ্য অনুসারে আফ্রিকাতেই এই ভাইরাসে প্রায় ১৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। 

মাঙ্কিপক্স মূলত পশুবাহিত রোগ। এতদিন এই রোগের প্রকোপ বেশিরভাগ পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতে দেখা যেত। কিন্তু এখন সময় বদলেছে। তাই কোনও রোগই কোনও সীমান্তে আটকে থাকছে না। করোনা ভাইরাস এর সবথেকে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি আবার লকডাউন পরিস্থিতি তৈরি হবে? 'হু' চিন্তা করলেও বলছে এখনই ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। 

এই বিশ্ব স্বাস্থ্য সংস্থাই অবশ্য বলেছিল, এক অজানা রোগ ছড়িয়ে পড়তে পারে বিশ্বে। করোনার মতোই ফের কোনও ছোঁয়াচে রোগ ভয়ঙ্কর মহামারীর চেহারা নিতে পারে। মানুষে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, মৃত্যুমিছিল শুরু হতে পারে। করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মারবে সেই অজানা ভাইরাস, এমন আশঙ্কা। তাকে বলা হয়েছে 'ডিজিজ এক্স'। 


```