Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! বাংলাদেশে পুড়ে ছাই ৩টি বগি, ঝলসে মৃত্যু ৪ জনের

সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের আগে বারবার অশান্ত হয়ে উঠছে ওপার বাংলা।

চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! বাংলাদেশে পুড়ে ছাই ৩টি বগি, ঝলসে মৃত্যু ৪ জনের

শেষ আপডেট: 19 December 2023 12:29

দ্য ওয়াল ব্যুরো: নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস  ছুটছিল ঢাকার দিকে। ভোর রাত, ট্রেনের মধ্যে সকলেই তখন প্রায় ঘুমে আচ্ছন্ন। ট্রেনটি যখন বিমানবন্দর স্টেশন পার করেছে, তখন যাত্রীরা দেখতে পান তিনটি বগি জ্বলছে দাউদাউ করে! ভয়ে, উত্তেজনায় চিৎকার শুরু করে দেন যাত্রীরা।

ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় তেজগাঁও স্টেশনে। একের পর এক দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে শিশুও রয়েছে।

সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের আগে বারবার অশান্ত হয়ে উঠছে ওপার বাংলা। কখনও বাসে, কখনও গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটছে। এবার ট্রেনেই আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। বাংলাদেশের শাসক দলের অভিযোগ, গত মাস দেড়েক ধরে তাণ্ডব চালাচ্ছে প্রধান বিরোধীদল বিএনপি। তাদের দোসর ইসলামপন্থীদল জামাত। এখনও পর্যন্ত অন্তত ৩৭৭টি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা রুখতে তৎপর সরকার।

জানা গেছে, মঙ্গলবার বনধ ঢেকেছিল বিএনপি-জামাত। সেই বনধকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে দেশের বিভিন্ন জায়গা। বিক্ষোভ-মিছিল, পিকেটিং চলছে। সরকারও বনধ আটকাতে তৎপর।

মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন নাদিরা আক্তার পপি নামে এক মহিলা। তাঁর তিন বছরের ছেলে ইয়াসিনও অগ্নিকাণ্ডে বলি হয়েছে। আরও দু'জন পুরুষের মৃত্যু হয়েছে। যদিও তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। আরও কারও মৃত্যু হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনেকেই দাবি করছেন, তাঁরা তাঁদের আত্মীয়দের খুঁজে পাচ্ছেন না।


```