Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওবামা দম্পতির ডিভোর্স নিয়ে জল্পনা তুঙ্গে, মুখ খুললেন মিশেল! বললেন, 'আমি নিজের জন্য...’

রাজনৈতিক অনুষ্ঠান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে গুজব ছড়ালেও, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা জানিয়েছেন, এটা ছিল নিজের মঙ্গল ভেবে নেওয়া সিদ্ধান্ত।

ওবামা দম্পতির ডিভোর্স নিয়ে জল্পনা তুঙ্গে, মুখ খুললেন মিশেল! বললেন, 'আমি নিজের জন্য...’

মিশেল ওবামা।

শেষ আপডেট: 10 April 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে। গুজব ঘনিয়েছিল, রাজনীতি থেকে সরে দাঁড়াতে চলেছেন তিনি। সেই সঙ্গেই তাঁর ও প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বিচ্ছেদ সংক্রান্ত জল্পনাও বাড়ছিল। এবার মুখ খুললেন মিশেল নিজে। স্পষ্টভাবে অস্বীকার করলেন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা। অভিনেত্রী সোফিয়া বুশের সঙ্গে ‘Work In Progress’ পডকাস্টে এক আন্তরিক আলাপচারিতায় বিস্তারিত বললেন, বিচ্ছেদের গুজবও ভিত্তিহীন।

পডকাস্টে মিশেল বলেন, হোয়াইট হাউস ছাড়ার পরবর্তী আট বছরে তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। তাঁর মেয়েরা এখন প্রাপ্তবয়স্ক, ফলে নিজের ভাল থাকার দিকে মন দেওয়ার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠানে কিংবা চলতি বছর প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়াতে মিশেল অনুপস্থিত থাকার ফলে ওবামা দম্পতির সম্পর্ক নিয়েও নানা জল্পনা ছড়ায়। অনেকেই ধারণা করতে শুরু করেন, ওবামা দম্পতি বিচ্ছেদের পথে হাঁটছেন।

সেই আটের দশকে আইন কলেজে পড়ার সময় থেকে বারাক ও মিশেলের পরিচয়, প্রেম। নয়ের দশকে বিয়ে করেন তাঁরা। দুই মেয়ে মালিয়া, সাশাকে নিয়ে সুখী দাম্পত্য ছিল ওবামার। ২০০৯ সালে আমেরিকার প্রেসিডেন্ট হন তিনি। পরপর দু'বার সেই পদে ছিলেন। দ্বিতীয় দফায় তাঁর সামনে বহু চ্যালেঞ্জ ছিল। তারই দোসর হয়ে উঠেছিল মিশেলের সঙ্গে সম্পর্কে শৈত্য। এমন নাকি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দু'জনে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তই প্রায় নিয়ে ফেলেছিলেন। এত বছর পর ফের বারাক-মিশেলের সম্পর্কে ওঠাপড়ার ইঙ্গিতে উঠে আসছে পুরনো প্রসঙ্গ।

তবে মিশেল এই গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, 'আমি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি, যা আমি অনেক আগেই নিতে পারতাম। কিন্তু তখন আমি তা করিনি। পরে আমি নিজেই নিজের ক্যালেন্ডার খুলে দেখি এবং এমন কিছু অনুষ্ঠান বাদ দিই, যেগুলো আমার না করলেও চলত। আমি যেটা করতে চেয়েছি, সেটাই করেছি, যেটা ভাল লাগেনি, করিনি।'

মিশেল বলেন, 'দিনের শেষে নিজেকে প্রাধান্য দিতেই হবে। মহিলাদের এমন একটা পরিস্থিতি, যেন তাঁরা নিজের জন্য কোনও সিদ্ধান্ত নিলেই তা অন্যকে হতাশ করা হবে।' এই প্রসঙ্গে তিনি বলেন, 'লোকজন এতটাই ধারণা করে ফেলে, যে এ বছর আমি যখন নিজের জন্য কিছু একটা সিদ্ধান্ত নিয়েছি, ধরা যাক বারাকের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত, তখন মানুষ ভাবতেই পারেনি যে সেটা আমি নিজেকে প্রাধান্য দিয়ে করেছি। তারা ধরেই নিয়েছে যে যে আমার আর বারাকের মধ্যে কিছু একটা হয়েছে, আমরা বুঝি বিচ্ছেদে যাচ্ছি। আমি আর এসব ভাবি না। শুধু নিজের ভালর কথা ভেবেই সিদ্ধান্ত নিই।'

তবে জনসাধারণের প্রচার থেকে খানিক দূরে থাকলেও, মিশেল জানিয়েছেন, তিনি এখনও মেয়েদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের নানা কাজে যুক্ত রয়েছেন। বক্তৃতা দেন, বিভিন্ন প্রকল্পে কাজ করেন।

এসবের মাঝেই তাঁর স্মৃতিকথা Becoming’-এ মিশেল ওবামা তাঁদের দাম্পত্য সম্পর্কের টানাপড়েনের কথাও অকপটে তুলে ধরেছেন। হোয়াইট হাউসে থাকার সময়ে একাকিত্ব, ক্লান্তি ও মানসিক চাপ নিয়ে তাঁর অভিজ্ঞতা নিয়েও খোলাখুলি লিখেছেন তিনি।

রাজনৈতিক জীবন থেকে অনেকটা সরে এলেও, ২০২৪-এর নির্বাচনী প্রচারে মিশেল ছিলেন যথেষ্ট সক্রিয়। তিনি প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন করেন, মিশিগানে এক নির্বাচনী জনসভায় বলেন, 'দয়া করে আমাদের ভবিষ্যৎ ট্রাম্পের মতো একজনের হাতে তুলে দেবেন না, যিনি আমাদের সম্পর্কে কিছুই জানেন না এবং যিনি আমাদের প্রতি চূড়ান্ত অবজ্ঞা প্রকাশ করেছেন।'


```