Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তোলাবাজির সাজা ৪২ বছর, জেল থেকে ফোন ঘোরালে পুলিশও জেলে যাবে, নতুন আইন মেক্সিকোয়

বিলটি কার্যকর করতে এখন অধিকাংশ রাজ্য বিধানসভার সম্মতি দরকার। ক্লডিয়া সরকারের আশা—নতুন আইনে সাধারণ মানুষ তোলাবাজির অভিযোগ জানাতে আরও উৎসাহিত হবেন। 

তোলাবাজির সাজা ৪২ বছর, জেল থেকে ফোন ঘোরালে পুলিশও জেলে যাবে, নতুন আইন মেক্সিকোয়

তোলাবাজি দমনে কঠোর পথে হাঁটল মেক্সিকো

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 12:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতি ও সমাজজীবনে তোলাবাজি শব্দটি এখন বহুল পরিচিত। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাও এই রোগে আক্রান্ত। বাংলাদেশে (Bangladesh) একে বলা হয় চাঁদাবাজি। অর্থের ফারাক যাই থাক ব্যাপারটা একই। জোর জুলুম করে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের থেকে টাকা আদায় করা। সেই তোলাবাজি দমনে এবার কঠোর পথে হাঁটল মেক্সিকো (Mexico)। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এমন একটি বিল পাশ করেছে, যেখানে তোলাবাজির মামলায় সর্বোচ্চ ৪২ বছর কারাদণ্ড হবে বলে বিধান রাখা হয়েছে।

এক সময়ে মেক্সিকোতে অপরাধ মানেই ছিল মাদক ও মাদক পাচার সংক্রান্ত অশান্তি, খুন খারাপি। এক কার্টেলের সঙ্গে অন্য কার্টেলের মারপিট। মাদক মাফিয়া পাবলো এসকোবার এ ব্যাপারে ছিল কিংবদন্তী। কিন্তু প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষা এই দেশে তোলাবাজির ঘটনা সব অপরাধকে ছাপিয়ে গেছে। এ বছরের প্রথম ছ’মাসে দেশে তোলাবাজির ঘটনা বেড়েছে ৭%, ৫,৮৮৭ টি অভিযোগ জমা পড়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম স্বীকার করেছেন—তাঁর মেয়াদের প্রথম বছরে এই একমাত্র অপরাধই তিনি কমাতে পারেননি।

নতুন আইনে—সারা দেশে তোলাবাজির সংজ্ঞা একই হবে। রাজ্য অনুযায়ী শাস্তির ভিন্নতা দূর হবে। অভিযোগকারীরা চাইলে পরিচয় গোপন রাখতে পারবেন। পুলিশ ও প্রশাসন নিজে থেকেই তদন্ত শুরু করতে পারবে।

তোলাবাজি চাপা দিলে সরকারি কর্মীদেরও শাস্তি হতে পারে। নতুন আইন অনুযায়ী—কোনও সরকারি কর্মী তোলাবাজির ঘটনা লুকোলে শাস্তি হতে পারে ১০–২০ বছর। জেলকর্মী বা সরকারি আধিকারিক তোলাবাজিতে সাহায্য করলে সাজা ১৫–২৫ বছর। বন্দি বা জেলকর্মী অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে শাস্তি ৬–১২ বছর। ঘটনা হল, জেলে বসেই এখন অপরাধীরা বেআইনি ভাবে ফোন পেয়ে যায় বলে অভিযোগ। সেই অভিযোগ এখানেও রয়েছে। জেলে বসে হুমকি ফোন করে তোলাবাজির ঘটনা আকছার ঘটে এ দেশেও। মেক্সিকোর নতুন বিলে বলা হয়েছে, কোনও অপরাধী জেল থেকে ফোন ঘুরিয়ে তোলা চাইলে সেই জেলের অফিসার, পুলিশেরও সাজা হবে।

মেক্সিকোর বিরোধী নেত্রী কেনিয়া লোপেজ (Kenia Lopez) বলেন—“তোলাবাজি মেক্সিকোর সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অপরাধ। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন অপরাধীদের হাতে বেআইনি কর দিচ্ছেন। এটা চলতে দেওয়া যায় না।”

বিলটি কার্যকর করতে এখন অধিকাংশ রাজ্য বিধানসভার সম্মতি দরকার। ক্লডিয়া সরকারের আশা—নতুন আইনে সাধারণ মানুষ তোলাবাজির অভিযোগ জানাতে আরও উৎসাহিত হবেন। বর্তমানে প্রায় ৯৬.৭% ঘটনা প্রশাসন পর্যন্ত পৌঁছয় না, কারণ মানুষের মনে রয়েছে অবিশ্বাস। এই আইন কার্যকর হলে পরিস্থিতি বদলাবে বলেই বিশ্বাস মেক্সিকো সরকারের।


```