Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাকে বিনামূল্যে খাবার! ঘোষণা করতেই তোপের মুখে ম্যাকডোনাল্ডস-ইজরায়েল, বয়কটের ডাক

সেনাকে বিনামূল্যে খাবার! ঘোষণা করতেই তোপের মুখে ম্যাকডোনাল্ডস-ইজরায়েল, বয়কটের ডাক

শেষ আপডেট: 15 October 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো: গাজার সঙ্গে যুদ্ধে 'পক্ষ' বেছে নিয়েছে ম্যাকডোনাল্ডস। সম্প্রতি সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, হামাসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ইজরায়েলের সেনাদের বিনামূল্যে খাবার দেবে তারা। ম্যাকডোনাল্ডস ইজরায়েলের তরফে জানানো হয়েছিল, ইতিমধ্যেই তারা ৪ হাজার মিল বিনামূল্যে বিতরণ করেছে হাসপাতাল এবং মিলিটারি ইউনিটগুলিতে। এছাড়া দেশজুড়ে ৫টি রেস্তোরাঁ খুলেছে তারা যেখান থেকে শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যদের প্রতিদিন হাজারেরও বেশি বিনামূল্যের মিল বিতরণ করা হচ্ছে। কিন্তু এই ঘটনা সামনে আসার পরেই বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। নেটিজেনদের একাংশ এই ফাস্ট ফুড চেনকে বয়কটের ডাকও দিয়েছেন। 

ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশের দাবি, যেসব সংস্থা যুদ্ধে 'পক্ষ' নেয়, বিশেষত নির্দোষ শিশু এবং অন্য মানুষের হত্যালীলার ক্ষেত্রে যারা হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করাই সঙ্গত। 'যদি ম্যাকডোনাল্ডস শুধুমাত্র ইজরায়েলের সেনাদের বিনামূল্যে খাবার দেয় এবং গাজার মানুষদের না দেয়, তাহলে আমার মনে হয় পৃথিবীর সমস্ত মুসলমানদের উচিত ম্যাকডোনাল্ডসকে বয়কট করা,' লিখেছেন একজন। 

তবে এই তুমুল সমালোচনার মুখে পড়ে ম্যাকডোনাল্ডসস ইজরায়েলের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিনামূল্যে খাবার বিতরণের কথা জানিয়ে পোস্ট করা হয়েছিল সেটি 'প্রাইভেট' করে দেওয়া হয়েছে। 

এই ঘটনার অভিঘাত শুধু প্যালেস্টাইন কিংবা ইজরায়েলেই আটকে নেই। তা ছড়িয়ে পড়েছে পড়শি দেশ লেবাননেও। সেখানে সংস্থার দুটি আউটলেটে ভাঙচুর চালানো হয়েছে। সেই ঘটনার পর ম্যাকডোনাল্ডস লেবাননের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, অন্য দেশের সংস্থার ফ্রাঞ্চাইজি কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তাদের কোনও হাত নেই। তারা এই যুদ্ধে কোনও পক্ষ নেয়নি। 

তবে ম্যাকডোনাল্ডস ওমান আবার সরাসরি গাজা ভূখণ্ডের পাশে দাঁড়িয়েছে। এক্স হ্যান্ডেলে স্পষ্টভাবে সে কথা জানিয়ে তারা বলেছে ইতিমধ্যেই গাজার মানুষের জন্য ১ লক্ষ ডলার ত্রাণ পাঠানো হয়েছে। 'আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের প্রিয় দেশ এবং সমস্ত আরব এবং মুসলমান দেশগুলি খারাপ জিনিস থেকে রক্ষা পায়,' লিখেছে তারা। 

গাজার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং তুরস্কের ম্যাকডোনাল্ডসও। দুটি দেশের সংস্থাই সংশ্লিষ্ট দেশের মুদ্রায় ১ মিলিয়ন করে অর্থ সাহায্য করেছে গাজার আর্ত-যুদ্ধবিধ্বস্ত মানুষকে। ম্যাকডোনাল্ডস কুয়েতও গাজা সহ প্যালেস্টাইনের মানুষের সাহায্যার্থে ১ লক্ষ ৫০ হাজার ডলার দান করেছে কুয়েতের রেড ক্রেসেন্ট সোসাইটিকে।


```