Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্শাল আর্টের প্যাঁচ কষতে গিয়ে হাঁটুতে চোট পেলেন জুকারবার্গ, অস্ত্রোপচার হল মেটা কর্তার!

মার্শাল আর্টের অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পেলেন জুকারবার্গ। চোট এতটাই গুরুতর যে, শুক্রবারই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে। 

মার্শাল আর্টের প্যাঁচ কষতে গিয়ে হাঁটুতে চোট পেলেন জুকারবার্গ, অস্ত্রোপচার হল মেটা কর্তার!

শেষ আপডেট: 4 November 2023 16:55

দ্য ওয়াল ব্যুরো: মেটা কর্তা মার্ক জুকাবার্গের যে মার্শাল আর্টের প্রতি ঝোঁক আছে, তা অনেকেই জানেন। নিয়মিত মার্শাল আর্ট অনুশীলনও করেন তিনি। সামনেই একটি প্রতিযোগিতায় নামার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বিপত্তি। মার্শাল আর্টের অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পেলেন জুকারবার্গ। চোট এতটাই গুরুতর যে, শুক্রবারই তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে। 

এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। কেমন আছেন এখন জুকারবার্গ? সংবাদমাধ্যম সূত্রে খবর, অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন মার্ক। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন তিনি। 

ইনস্টাগ্রামে পোস্টে দেখা যাচ্ছে, মার্ক হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তাঁর বাঁপায়ে ব্যান্ডেজ বাঁধা। লেগ ব্রেসের সাহায্যে সাপোর্ট দেওয়া আছে তাঁর পা। তিনি লেখেন, 'মার্শাল আটের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছি হাঁটুতে। সেই কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে।' তিনি যে প্রতিযোগিতায় অংশ নেবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, সেটা পরের বছর গোড়ার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এই চোট পাওয়ার ফলে জুকারবার্গের খেলা অনিশ্চিত হয়ে গেল। 

সোশ্যাল মিডিয়া পোস্টে সেই আক্ষেপের কথা শোনা যায়। তিনি লেখেন, 'কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব তা জানি না। তবে দ্রুত সুস্থ হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার চেষ্টা করছি।'

View this post on Instagram

A post shared by Mark Zuckerberg (@zuck)

জানা গেছে, অনুশীলনের মাঝে লাফালাফি করা সময় বেকায়দাভাবে পড়ে যান জুকারবার্গ। আর তাতেই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। খেলোয়াড় প্রায়শই এই ধরনের চোট পেয়ে থাকেন। চিকিৎসকদের মতে, এমন চোট পুরোপুরি সেরে উঠতে ৯-১২ মাস মতো সময় লাগে। 

উল্লেখ্য, বছর খানেক ধরেই জুকারবার্গ জুজুৎসু মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন। এমনকী মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশও নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর এমন মার্শাল আর্ট করা নিয়ে আলোচনা করেন অনুগামীরা।


```