Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠোঁটে জোরালো আঠা লাগিয়ে প্র্যাঙ্ক করতে গেছিলেন, মজা করতে গিয়ে সাজা হল তরুণের! দেখুন ভিডিও

ভিডিওতে দেখা গেছে, একটি দোকানে বসে আছেন তরুণ।

ঠোঁটে জোরালো আঠা লাগিয়ে প্র্যাঙ্ক করতে গেছিলেন, মজা করতে গিয়ে সাজা হল তরুণের! দেখুন ভিডিও

ঠোঁটে আঠা আটকে বিপাকে তরুণ

শেষ আপডেট: 21 January 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার নেশায় মানুষ কত কিছুই করেন। তার জন্য কষ্ট হলেও সেদিকে নজর থাকে না। এবার তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য ঠোঁটে শক্তিশালী আঠা লাগিয়েছেন তরুণ। ভেবেছিলেন ভিডিও করে ধুয়ে নেবেন। কিন্তু কিছুক্ষণ পরেই মজা দুঃস্বপ্নে পরিণত হয়।

দেখা যাচ্ছে, আঠা শুকিয়ে যাওয়ায় আটকে জায় তাঁর ঠোঁট। বারবার চেষ্টা করলেও লাভ হয়নি। এরপরই রীতিমতো কাঁদতে দেখা যায় তরুণকে। কী করবেন বুঝে উঠতে না পেরে বাঁচানোর আর্তিও জানান। কিন্তু ঠোঁটে আঠা লাগানোয় যা হওয়ার তাই হয়েছে।

ফিলিপিন্সের এক ভ্লগারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা গেছে, একটি দোকানে বসে আছেন। নিজের ক্যামেরায় ভিডিও করছেন তিনি। হাতে রয়েছে সুপার গ্লু নামে একটি আঠার প্যাকেট। সেই প্যাকেট থেকেই নিজের ঠোঁটে আঠা লাগিয়ে দিতেই ঘটে যায় গণ্ডগোল। কিছুক্ষণ পর ঠোঁট খোলার চেষ্টা করলে সর্বনাশ।

View this post on Instagram

A post shared by Badis TV (@badis_tv)

বারবার চেষ্টা করলেও তখন আঠা ঠোঁটে সেঁটে গেছে। ছটফট করতে দেখা যায় তাঁকে। ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয় জোর চর্চা। জানা গেছে, তরুণের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম ‘ব্যাডিস টিভি’। সেখান থেকেই ভিডিও আপলোড করা হয়। 

৫০ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে ভিডিও দেখে ফেলেচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে কমেন্টও। বিষয়টি দেখে একজন লেখেন, “বেশ হয়েছে। সবকিছু নিয়ে মজার ফল এমন হয়।” আরেকজন লেখেন, “মানুষের পক্ষেই এসব করা সম্ভব। এখন ঠ্যালা সামলান।”


```