Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ভিডিও দেখুনঃ ২৮ জন স্ত্রীর সামনে ৩৭-তম বিয়ে, সবেতন ছুটি বাগানোর কৌশল!

দ্য ওয়াল ব্যুরো: রাজা-মহারাজাদের আমলে এমনটা ঘটত। বড়রানি, মেজরানি, ছোটরানি, একাধিক স্ত্রী থাকত তাদের। কেউ কেউ হতেন সুয়োরানি তো কেউ দুয়োরানি। কিন্তু তা বলে একবিংশ শতাব্দীতেও এসব হতে পারে! আইপিএস অফিসার রুপিন শর্মার শেয়ার করা ৪৫ সেকেন্ডে

ভিডিও দেখুনঃ ২৮ জন স্ত্রীর সামনে ৩৭-তম বিয়ে, সবেতন ছুটি বাগানোর কৌশল!

শেষ আপডেট: 9 June 2021 06:25

দ্য ওয়াল ব্যুরো: রাজা-মহারাজাদের আমলে এমনটা ঘটত। বড়রানি, মেজরানি, ছোটরানি, একাধিক স্ত্রী থাকত তাদের। কেউ কেউ হতেন সুয়োরানি তো কেউ দুয়োরানি। কিন্তু তা বলে একবিংশ শতাব্দীতেও এসব হতে পারে! আইপিএস অফিসার রুপিন শর্মার শেয়ার করা ৪৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওটা দেখলে কোনও সংশয় থাকবে না আপনার। তিনি ভিডিওর সঙ্গে ক্যাপশন দিয়েছেন, সবচেয়ে সাহসী, জীবিত মানুষ ইনি। ২৮ জন স্ত্রী, ৩৫টি সন্তান, ১২৬ জন নাতিনাতনীর সামনে ৩৭-তম বিয়ে সারছেন! যদিও কবে কোথায়, ভিডিওটি তোলা, জানা যাচ্ছে না। তাতে একজনের প্রতিক্রিয়া, কী দারুণ ভাগ্য। এখানে একজনকে সামলানোই মুশকিল হয়ে যায়! আরেকজন লেখে, এখনও একটা বিয়ে করার হিম্মতই হল না, আর এ তো ৩৭টা করে ফেলল! ঘটনাটা কী? এর আগে দেশের আইন অনুসারে বেশি করে সবেতন ছুটি আদায় করতে তাইওয়ানের এক ব্যক্তি একই মহিলাকে চারবার বিয়ে করে, ৩৭ দিনের ব্যবধানে তিনবার ডিভোর্স  দেন। সেদেশে বিয়ে  করলে ছুটি মেলে। এবারের ভিডিওর লোকটির তাইপের নাগরিক।  নাম জানা যায়নি। ব্যাঙ্কের ক্লার্ক। তিনি গত বছরের ৬ এপ্রিল বিয়ে করেন। বিয়ের জন্য প্রাপ্য ছুটি ফুরিয়ে যেতেই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকেই আবার পরদিন বিয়ে করে সবেতন ছুটির আবেদন করেন, যা দেশের আইনমতো তাঁর পাওয়ার হক আছে বলে মনে করেন তিনি। এভাবে তিনি চারবার একই মহিলাকে বিয়ে করে তিনবার ডিভোর্স দেন। চারটি বিয়ের জন্য মোট ৩২ দিনের ছুটির আবেদন করেন তিনি। যদিও ব্যাঙ্কের কাছে ধরা পড়ে যান তিনি। তাঁর কৌশল বুঝে যায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুধু প্রথম বিয়ের জন্য ৮ দিনের সবেতন ছুটি মঞ্জুর  হয় তাঁর। নিয়োগকর্তার বিরুদ্ধে তাইপে সিটি লেবার ব্যুরোয় নালিশ ঠুকে দেন লোকটি। ২০২০র অক্টোবর ব্যাঙ্কের জরিমানা হয় ভারতীয় মুদ্রায় ৫২,৮০০ টাকা। চলতি বছরের এপ্রিল অনিচ্ছা সত্ত্বেও আগের রায় বহাল রাখে বেইসি লেবার ব্যুরো।  

```