Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মোদীর শপথে আমন্ত্রিত মালদ্বীপের প্রেসিডেন্ট, মুইজ্জু ছাড়াও আসছেন সেদেশের আরও ৩ মন্ত্রী!

মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে সেই মুইজ্জুকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

মোদীর শপথে আমন্ত্রিত মালদ্বীপের প্রেসিডেন্ট, মুইজ্জু ছাড়াও আসছেন সেদেশের আরও ৩ মন্ত্রী!

নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু

শেষ আপডেট: 7 June 2024 22:26

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় এসেই দেশ থেকে ভারতীয় সেনা সরানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মহম্মদ মুইজ্জু। তারপর থেকে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায় মালদ্বীপ। মাঝে আবার তাঁর সরকারের তিন মন্ত্রীর নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে সেই মুইজ্জুকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কি বরফ গলছে ভারত-মালদ্বীপ কূটনৈতিক সম্পর্কে?

আগামী রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের দিল্লির মসনদে বসবেন তিনি। বহু দেশের প্রশাসনিক প্রধানকে সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে মালদ্বীপের বিদেশমন্ত্রী সহ তিন মন্ত্রীকে নিয়ে রবিবার দিল্লিতে উপস্থিত থাকতে পারেন মুইজ্জুও, এমনই খবর মিলেছে।

গত ৪ জুন নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন দেশের প্রধানদের শুভেচ্ছা বার্তায় মোদীর এক্স হ্যান্ডেল ভরে গিয়েছিল ৷ সেই বার্তাগুলির মধ্যে ছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর একটি পোস্টও ৷ তিনি লেখেন, "২০২৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে অভিনন্দন । দুই দেশের সমৃদ্ধি এবং স্থিতিশীলতার উদ্দেশে একসঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ ৷"

মুইজ্জুর সেই শুভেচ্ছা বার্তার জবাবও দেন নরেন্দ্র মোদী ৷ প্রতিবেশী দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি উত্তরে লেখেন, "ভারত মহাসাগরীয় অঞ্চলে মলদ্বীপ আমাদের মূল্যবান অংশীদার এবং প্রতিবেশী । আমিও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য সহযোগিতার প্রত্যাশা করছি ।"

যদিও মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে মুইজ্জু আসবেন কি না, দিল্লির তরফে এখনও পর্যন্ত সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে মুইজ্জু এলে এটা তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে ৷

অন্যদিকে, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্ত যুগনাউথদের আমন্ত্রণ জানানো হবে ৷ ইতিমধ্যে অনুষ্ঠানে আসার কথা জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ৷ অনুষ্ঠানে আসার কথা নিশ্চিত করেছেন নেপালের ও বাংলাদেশের প্রধানমন্ত্রীও ৷


```