Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাইরের কাউকে অনুমতি নয়, সিদ্ধান্তে অনড় মুইজ্জু! ভারতীয় সেনাকে মলদ্বীপ ছাড়তেই হচ্ছে

প্রেসিডেন্টের পদে বসার পরই চিনপন্থী মহম্মদ মুইজ্জু মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণা করেন।

বাইরের কাউকে অনুমতি নয়, সিদ্ধান্তে অনড় মুইজ্জু! ভারতীয় সেনাকে মলদ্বীপ ছাড়তেই হচ্ছে

শেষ আপডেট: 5 February 2024 12:26

দ্য ওয়াল ব্যুরো: সেনা প্রত্যাহার নিয়ে তৈরি হওয়া জট কাটাতে শুক্রবার দিল্লিতে বৈঠকে বসেছিল ভারত ও মলদ্বীপের প্রতিনিধিরা। কিন্তু তাতে কোনও সমাধান মেলেনি। উল্টে সোমবার মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু সংসদে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে, ভারতীয় সেনাকে চলে যেতেই হবে। বাইরের কাউকে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলাতে দেবেন না। 

প্রেসিডেন্টের পদে বসার পরই চিনপন্থী মহম্মদ মুইজ্জু মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণা করেন। ১০ মে-র মধ্যে ভারতীয় সেনাকে সে দেশ থেকে চলে যেতে হবে বলে জানান হয়। কিন্তু তারপর ভারত আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধান বের করতে চেয়েছিল। কিন্তু এটা পরিষ্কার, মুইজ্জু তাঁর সিদ্ধান্তেই অনড়। সোমবার সাংসদে সেটা তিনি আরও ভালভাবে বুঝিয়ে দিলেন। 

মলদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তের সঙ্গে নয়াদিল্লিও একমত হয়েছে। সেই প্রেক্ষিতে দেশের তিনটি বিমানবন্দরের একটি থেকে ভারতীয় সেনা ১০ মার্চের মধ্যে এবং বাকি দুটি থেকে ১০ মে-র মধ্যে সরে যাবে। পাশাপাশি তিনি আরও জানান, মলদ্বীপ ভারতের সঙ্গে আর কোনও চুক্তি রিনিউ করবে না। তিনি চান না, অন্য কোনও দেশ তাঁর দেশের কোনও কাজে হস্তক্ষেপ করুক। 

স্বাস্থ্য এবং মানবিক পরিষেবা দিতে মলদ্বীপে ৮৭ জন ভারতীয় সেনা রয়েছেন। তাঁরা চলে গেলে তাঁদের জায়গায় সাধারণ মানুষকেই এই কাজের দায়িত্ব দেওয়া হবে। এদিকে সংসদে মলদ্বীপের দুই বিরোধী দল এমডিপি এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে। 


```