Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আচমকা ঝাঁকুনি, মাতালের মতো দুলছিল প্লেন! কাজাখস্তানে বেঁচে যাওয়া যাত্রীরা এখনও আতঙ্কে

আন্তর্জাতিক এক সংবাদসংস্থায় মুখ খুলেছেন উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী। তাঁরা বলেছেন, আচমকা প্লেনে ঝাঁকুনি হতে শুরু করে।

আচমকা ঝাঁকুনি, মাতালের মতো দুলছিল প্লেন! কাজাখস্তানে বেঁচে যাওয়া যাত্রীরা এখনও আতঙ্কে

দুর্ঘটনাগ্রস্ত বিমান - ফাইল ছবি

শেষ আপডেট: 28 December 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানে ভেঙে পড়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানের ২৯ জন বেঁচে গেছেন। বিমানের ধ্বংসাবশেষ দেখে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি যে কেউ বাঁচতে পারেন। তবে উদ্ধারকারী দল এত যাত্রীকে বাঁচাতে পেরে স্বাভাবিকভাবেই খুশি। যারা বেঁচে গেছেন তাঁরা নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন একাধিক সংবাদমাধ্যমে। 

আন্তর্জাতিক এক সংবাদসংস্থায় মুখ খুলেছেন উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী। তাঁরা বলেছেন, আচমকা প্লেনে ঝাঁকুনি হতে শুরু করে। পাইলটও বারবার সতর্কবার্তা দিতে শুরু করেছিলেন। তাঁরা পাইলট কেবিন থেকে তিনবার জোরে আওয়াজও পান যেন কেউ দরজায় ধাক্কা মারছে! যাত্রীদের ব্যাখ্যায়, মাতাল যেমন হেলেদুলে হাঁটে ঠিক তেমনই তাঁদের বিমানটি দুলতে শুরু করেছিল। 

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও ফুটেজ। বিমানে থাকা কোনও এক যাত্রীই সেই ভিডিও তুলেছিলেন। তবে শুধু আগের নয়, বিমান দুর্ঘটনার ঠিক পরে কী অবস্থা ছিল, সেটাও ওই ফুটেজে দেখা গেছে। 

যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, প্রত্যেক সিটের ওপর হলদে অক্সিজেন মাস্ক ঝুলছে আর যাত্রীরা চিৎকার করে চলেছেন। এরই মধ্যে আবার সিট-বেল্ট পরার আলো জ্বলছে সিট গুলির ওপরে। কাউকে শোনা যাচ্ছে ভগবানের নাম নিতে। পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে তা বিমান ভেঙে পড়ার পরমুহূর্তের ছবি। কারণ তাতে যাত্রীরা এদিক-ওদিকে ছিটকে গেছেন, চিৎকার করছেন, কাঁদছেন। দেখে বোঝা যাচ্ছে, বিমানটি উল্টো হয়ে মাটিতে পড়েছে।

আজারবাইজান এয়ারলাইনসের ওই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে কোনও এক কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনার পর থেকে রাশিয়ার দিকে আঙুল তোলা হলেও মস্কোর তরফে অভিযোগ অস্বীকার করা হয়। আজারবাইজান এয়ারলাইনস অবশ্য দাবি করেছে, বহিরাগত কোনও কারণেই এই ঘটনা ঘটেছে। 


```