Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার চায়ের দোকানে সাহায্য করত বাচ্চা ছেলেটা, চতু্র্থবার রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিচ্ছে: মোদী

দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষে (india) গণতন্ত্র (democracy) কতটা মজবুত, উদাহরণ দিতে গিয়ে নিজের চা ওয়ালা (tea seller) পরিচিতিকে তুলে ধরলেন নরেন্দ্র  মোদী (narendra modi)।  একটি ছোট ছেলে, যে বাবার চায়ের দোকানে একসময় তাঁকে সাহায্য করত,  সে কী

বাবার চায়ের দোকানে সাহায্য করত বাচ্চা ছেলেটা, চতু্র্থবার রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিচ্ছে: মোদী

শেষ আপডেট: 25 September 2021 15:56

দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষে (india) গণতন্ত্র (democracy) কতটা মজবুত, উদাহরণ দিতে গিয়ে নিজের চা ওয়ালা (tea seller) পরিচিতিকে তুলে ধরলেন নরেন্দ্র  মোদী (narendra modi)।  একটি ছোট ছেলে, যে বাবার চায়ের দোকানে একসময় তাঁকে সাহায্য করত,  সে কী করে এই নিয়ে চতুর্থবার রাষ্ট্রপুঞ্জের (unga) সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিচ্ছে, সেই প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী (prime minister)। তাঁর সমালোচক, নিন্দুকদের বরাবরের অভিযোগ, মোদী যে মঞ্চেই ওঠেন,  তাকে নিজের প্রচারে ষোল আনা ব্যবহার করেন। অভিযোগের সত্যাসত্য যা-ই  হোক না কেন, একথা অনস্বীকার্য যে, তিনি নিজেকে যে নিখুঁত কায়দায় তুলে ধরেন, তা তাঁর অডিয়েন্সের মন ছুঁয়ে যায়।  সেটাই আজ দেখল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬-তম অধিবেশনের স্টেজ। সেখানে প্রধানমন্ত্রী বলেন, তিনি  যে দেশের প্রতিনিধি হিসাবে এসেছেন, তাকে সবাই গণতন্ত্রের মা (mother of democracy) বলে জানে। আমাদের গণতন্ত্রের এক মহান ঐতিহ্য আছে, যা কয়েক হাজার বছরের পুরানো। ভারতের বৈচিত্র্যই তার শক্তিশালী গণতন্ত্রের পরিচিতি, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, এই সেই দেশ যেখানে কয়েক ডজন ভাষা, কয়েকশো উপভাষা, ভিন্ন ভিন্ন জীবনধারা, রন্ধনশৈলী আছে। এটাই তো একটি সচল গণতন্ত্রের সবচেয়ে সেরা নমুনা। তারপরই তিনি বলেন, এই গণতন্ত্রের জোর এটা থেকেই পরিষ্কার হয়ে ওঠে যে, একটা বাচ্চা ছেলে যে একসময় তার বাবার চায়ের দোকানে বসে তাঁকে সাহায্য করত, সে আজ চতুর্থবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বক্তৃতা দিচ্ছে।  প্রাণঘাতী কোভি়ড ১৯ মহামারীতে মৃতদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন মোদী। গোটা বিশ্বের মানচিত্রে ভারতের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ গোটা দুনিয়ার প্রতি ষষ্ঠ লোকটি ভারতীয়। ভারতের সমৃদ্ধি হলেই গোটা বিশ্বের উন্নয়নে গতি আসে। দুনিয়া বদলে যায়। বিশ্বের বড় বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলিকেও ভারতে এসে ভ্যাকসিন তৈরির ডাক দেন প্রধানমন্ত্রী। বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও ভারত সেবা পরম ধর্ম  মন্ত্রে বিশ্বাস করে বলে ভ্যাকসিনের বিকাশ, উত্পাদনে পুরোপুরি মগ্ন বলে জানান তিনি। এও জানান, ভারতই দুনিয়ার প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিন তৈরি করেছে।

```