Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

India-Pakistan War: পাক মাদ্রাসা জঙ্গি তৈরির আঁতুড়ঘর, দেশের রক্ষাকবচ, মানলেন খাজা আসিফ

India Pakistan War Latest Update: প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর গলায় জানান, দেশের মাদ্রাসাগুলিতে যারা পড়াশোনা করছে তারা হল আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স।

India-Pakistan War: পাক মাদ্রাসা জঙ্গি তৈরির আঁতুড়ঘর, দেশের রক্ষাকবচ, মানলেন খাজা আসিফ

পাকিস্তানের মাদ্রাসা পড়ুয়ারা হল, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার দ্বিতীয় কবজ। 

শেষ আপডেট: 10 May 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার-শনিবারের রাতভর পাকিস্তানি বিমানবাহিনী ও ড্রোন ভারতের বসত এলাকাসহ সামরিক ঘাঁটিতে আক্রমণ (India Pakistan War Latest Update) চালানোর আগেই দেশের প্রতিরক্ষা বাহিনীকে পুরোদস্তুর যুদ্ধের জন্য উসকে দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। বিশেষ করে পাকিস্তান যে কট্টর মৌলবাদী ভারত বিরোধিতায় অভ্যস্ত, সেকথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শরিফ সরকারের মন্ত্রী। তিনি পাক সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, পাকিস্তানের মাদ্রাসা পড়ুয়ারা হল, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার দ্বিতীয় কবজ। 

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর গলায় জানান, দেশের মাদ্রাসাগুলিতে যারা পড়াশোনা করছে তারা হল আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স (Pakistan Defence)। সংসদে তিনি বলেন, মাদ্রাসা ও মাদ্রাসা পড়ুয়াদের বিষয়ে বলতে পারি, কোনও সন্দেহ নেই যে তারাই হল দেশের দ্বিতীয় রক্ষাকবচ। যে যুবশক্তি সেখানে পড়ছে, দেশের প্রয়োজনে তারাই একশো শতাংশ ঝাঁপিয়ে পড়বে। তাদেরই কাজে লাগাব আমরা।

প্রসঙ্গত, ভারত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ জানিয়ে আসছে যে, পাক মাদ্রাসাগুলিই জঙ্গি তৈরির আঁতুড়ঘর। এখানেই কোরাণ ও শরিয়ত শিক্ষার নামে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। আগে তালিবানও একই কায়দায় আফগানিস্তানে জঙ্গি তালিম দিত। এবার পাক মন্ত্রীর কথাতেই স্পষ্ট যে, সেদেশের সরকারি টাকায় পুষ্ট মাদ্রাসাগুলিকেও পুরোদস্তুর যুদ্ধের জন্য তৈরি করার কাজ চালাচ্ছে পাকিস্তান (Pakistan)।

খাজা আসিফ আরও বলেন, পুরোদস্তুর যুদ্ধ ছাড়া পাকিস্তানের সামনে আর কোনও বিকল্প নেই। এর পিছনে যুক্তি হিসেবে তিনি বলেন, গত চারদিন ধরে ভারত যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে ইসলামাবাদের কাছে যুদ্ধ ছাড়া গতি নেই। তিনি বলেন, ভারতকে আমরা ওদের ভাষাতেই জবাব দিতে চাই, একটি পাক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার একথা জানান খাজা। সঞ্চালক তাঁর কাছে জানতে চান, যুদ্ধ কি আমাদের দরজায় কড়া নাড়ছে? এর জবাবে আসিফ বলেন, অবশ্যই, এ বিষয়ে আর কোনও সন্দেহই নেই। 


```