Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খালসা দিবসে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর ভাষণের মধ্যেই খলিস্তান জিন্দাবাদ স্লোগান

শিখদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে পাশে থাকবে কানাডা, আশ্বাস জাস্টিনের

খালসা দিবসে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর ভাষণের মধ্যেই খলিস্তান জিন্দাবাদ স্লোগান

খালসা দিবসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

শেষ আপডেট: 29 April 2024 12:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিচ্ছিন্নতাবাদী খলিস্তানপন্থীদের সঙ্গে কানাডার সখ্য ফের টের পাওয়া গেল খালসা দিবসে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টরোন্টোতে শিখদের মহোৎসবে ভাষণ দিতে উঠতেই খলিস্তান জিন্দাবাদ ধ্বনিতে অনুষ্ঠানস্থল ভরে গেল। এখানেই শেষ নয়, ট্রুডো এদিন কানাডাস্থিত শিখ সম্প্রদায়কে আশ্বাস দিয়ে বলেন, তাঁর সরকার যে কোনও মূল্যে শিখদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে যাবে। শিখদের মূল্যবোধকে সমমর্যাদা দেয় কানাডা।

ট্রুডোর ভাষণে আদ্যন্ত ছিল কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের প্রতি আশ্বাস ও বিশ্বাস জাগিয়ে তোলা। তিনি বলেন, এদেশের ৮ লক্ষ নাগরিক হলেন শিখ। আমরা তাঁদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। ভারতের নাম না করে বলেন, আমরা সবসময় শিখদের বিরুদ্ধে ঘৃণা এবং বঞ্চনার বিরুদ্ধে পাশে থাকব। কানাডা সরকার শিখদের গুরুদ্বার এবং মহল্লাগুলির জন্য আরও সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ট্রুডোর ভাষণের মাঝেমাঝেই জনতার ভিতর থেকে খলিস্তানপন্থী স্লোগান উঠছিল। কানাডার প্রধানমন্ত্রী শিখদের আশ্বস্ত করে আরও বলেন, আপনারা যাতে নিয়মিত দেশে যাতায়াত করতে পারেন, তার জন্য ভারত সরকারের সঙ্গে অমৃতসরসহ আরও বেশি বিমান চলাচলের বন্দোবস্ত করার কাজ চলছে।

উল্লেখ্য, কানাডা প্রধানমন্ত্রীর এই ভাষণ এমন একটা সময়ে সামনে এল যখন দুদেশের সম্পর্ক বেশ তলানিতে এসে ঠেকেছে। ভারতে খলিস্তানি জঙ্গি ঘোষিত হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে ভারত-কানাডার সম্পর্কের ঘাটতি দেখা দেয়। এমনকী প্রধানমন্ত্রী খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার বুকে ভারতের ঘাতক ঢুকে খুন করা অভিযোগ তুলেছিলেন। ভারত অবশ্য এই অভিযোগকে অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিল।


```