Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিরবিদায় খালেদা জিয়া, লক্ষ চোখের জলে স্বামীর পাশেই সমাহিত বেগম

বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির সর্বময় কর্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবনের কাছে তাঁর স্বামী তথা প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে কবরস্থ করা হয় বুধবার।

চিরবিদায় খালেদা জিয়া, লক্ষ চোখের জলে স্বামীর পাশেই সমাহিত বেগম

চিরবিদায় খালেদা জিয়া।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 31 December 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: ইংরেজি বর্ষবরণের বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, লক্ষ মানুষের চোখের জলে বিদায় নিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির সর্বময় কর্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবনের কাছে তাঁর স্বামী তথা প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে কবরস্থ করা হয় বুধবার। তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কবর দেওয়ার পরেই ঢাকা ছেড়ে দেশে ফিরে আসেন জয়শঙ্কর।

এদিন সকালে ঢাকা গিয়ে খালেদা-পুত্র তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী মোদীর শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার শবদেহবাহী কফিন মুড়ে রাখা হয়েছিল জাতীয় পতাকায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি কনভয় খালেদার বাড়ি থেকে কবরস্তানে নিয়ে আসা হয়।

রাস্তার দুধারে তখন হাজার হাজার মানুষ চোখে জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের দোয়া ও শোকের ভিতর দিয়ে চিরবিদায় নেন প্রিয় নেত্রী। দলীয় সমর্থকরা খালেদার ছবি দেওয়া পতাকা, প্ল্যাকার্ড নিয়ে এসে নেত্রীর বিদায়যাত্রায় অংশ নেন। কয়েক লক্ষ মানুষ তিনবারের প্রধানমন্ত্রীর উদ্দেশে শেষ প্রার্থনা নমাজ-ই-জানাজায় অংশ নেন।

গত মঙ্গলবার সকালে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, খালেদা পুত্র তারেক তাঁকে ফোন করে বলেছেন, 'আম্মা আর নেই।মঙ্গলবার ভোররাতেই খালেদার চিকিৎসকেরা জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর (Bangladesh Former Prime Minister) অবস্থা অতি সঙ্কটজনক। কিছুক্ষণ পরেই দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ঢাকায় সংবাদমাধ্যমকে জানানতাঁদের নেত্রী সকাল সাড়ে ৬টার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

খালেদা জিয়া (Khaleda Zia) গত ১৫ বছর যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর কিডনি, লিভারহার্টকিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচে ছিলেন। গত মাসের ২৩ তারিখ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়।‌


```