Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনের চোখে ধুলো দিয়ে ২৬ টি মামলায় জয়! কেনিয়ায় গ্রেফতার ভুয়ো আইনজীবী

আইনের চোখে ধুলো দিয়ে ২৬ টি মামলায় জয়! কেনিয়ায় গ্রেফতার ভুয়ো আইনজীবী

শেষ আপডেট: 15 October 2023 20:41

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর ধরে তার ভালোই নামডাক হয়েছিল। নিম্ন আদালত থেকে হাইকোর্টে সাফল্য ছিল অব্যাহত। নয় নয় করে জিতেছেন ২৬ টি মামলা। কিন্তু সেই আইনজীবীই যে আদতে ভুয়ো! সম্প্রতি নাম ভাড়িয়ে মামলা লড়েছেন এমনই এক আইনজীবীর প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে কেনিয়ায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আর এমন ভুয়ো আইনজীবীর খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়। 


নাইজেরিয়ান ট্রিবিউন সূত্রের খবর, অভিযুক্তের নাম ব্রায়ান মুয়েন্ডা। নিজেকে কেনিয়া হাই কোর্টের বিচারপতি হিসেবেই তিনি সকলের কাছে পরিচয় দিতেন। সে দেশের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, সবেতেই  মামলা লড়তে দেখা গিয়েছে তাঁকে। এমনকী মুয়েন্ডার প্রতারণার বিষয়ে ধারণা ছিল না খোদ বিচাপতিদেরও। প্রমাণের অভাবে এতদিন যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যায়নি। 

ঘটনাটি প্রকাশ্যে আসতেই হুলুস্থুল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে দিনের পর দিন আদালতের মতো প্রতিষ্ঠানে ঘোল খাওয়াল ব্রায়ান? পুলিশ জানিয়েছে, নাম ভাড়িয়ে এই কাজ করেছেন তিনি। আসলে একই নামের অর্থাৎ ব্রায়ান মুয়েন্ডা নামের একজন পাশ করা আইনজীবী রয়েছেন কেনিয়ায়। আর সেই সুযোগ নিয়েই প্রতারণা করেন ব্রায়ান মুয়েন্ডা এনজাগি। ‘ব্রায়ান মুয়েন্ডা’ নাম ব্যবহার করে কেনিয়ার বার সদস্য হিসাবেও নিজেকে নথিভুক্ত করেন। 


এতকিছুর পরও গত সেপ্টেম্বরে তার জালিয়াতি ধরা পড়ে যায়। আসলে আইনজীবীদের নথিপত্রে নিজের নামের স্বপক্ষে একটি ভুল ইমেল দিয়ে সাই-ইনের চেষ্টা করেন তিনি। এর ফলেই বিষয়টি অন্যান্য আইনজীবীদের নজরে আসে। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। আইনজীবীদের অভিযোগোর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


এদিকে নিজেকে মুয়েন্ডা বলে দাবি করে সোশাল মিডিয়ায় চমকে দেওয়া পোস্ট করেছেন তিনি। সেই ব্যক্তির দাবি, আইনজীবীদের ওয়েবসাইট তিনি হ্যাক করেছিলেন। আর তিনি যে মামলাগুলি জিতেছেন সেগুলি বহাল রাখার পক্ষেও সওয়াল করেছেন। কারণ তাঁর মতে, "কে কার প্রতিনিধিত্ব করছে আইন তার উপর নির্ভর করে না। আমি যুক্তি ও তথ্যপ্রমাণ দিয়েই মামলা জিতেছিলাম।” এদিকে বাস্তবেই প্রশ্ন উঠছে, ভুয়ো আইনজীবীর জেতা ২৬টি মামলার কী হবে! মাথায় হাত মুয়েন্ডার মক্কেলদের ।


```