Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদ্ধারকারী দলের বডিক্যামে ধরা পড়ল কাজাখস্তানের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ছবি

বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল বিমানটি। মাঝপথে সেটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়।

উদ্ধারকারী দলের বডিক্যামে ধরা পড়ল কাজাখস্তানের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ছবি

দুর্ঘটনাগ্রস্ত বিমান - ফাইল ছবি

শেষ আপডেট: 25 December 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানের বিমান দুর্ঘটনা নিয়ে এখন চর্চা চলছে। এই ঘটনায় ৪২ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তান প্রশাসন। তবে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে ১১ বছর এবং ১৬ বছরের দুই নাবালকও রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে উদ্ধারকারী দল। তাদেরই একজন সদস্যের বডিক্যামে ধরা পড়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ছবি। 

আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমান বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। মাঝপথে বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। এমনটা জানা গেছে। তবে অনেকের মতে, অন্য কোনও কারণ থাকতে পারে এই দুর্ঘটনার পিছনে। 

স্থানীয় সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে, পাখির ঝাঁকের সঙ্গে কোনওভাবে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এছাড়া বিমানের ইঞ্জিনেও কোনও সমস্যা থাকতে পারে যা এড়িয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যে এও জানা গেছে, ভেঙে পড়ার আগে বিমানের পাইলট এমারজেন্সি ল্যান্ডিং-এর অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি কোনও উত্তর পাননি। এরপর মাঝ আকাশেই কয়েক রাউন্ড চক্কর কাটার পর ভেঙে পড়ে বিমানটি।

কাজাখস্তান প্রশাসন জানিয়েছে, বিমানটিতে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, ৬ জন কাজাখস্তানের এবং ৩ জন কিরগিস্তানের বাসিন্দা ছিলেন। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই বিমান দুর্ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।


```