Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গীতা ছুঁয়ে শপথ কাশ প্যাটেলের, মার্কিন মুলুকে হিন্দু ধর্মের আদর দেখে আপ্লুত গুজরাতের পরিবার

কয়েক মাস আগেই নির্বাচন হয়েছে আমেরিকায়। কাশের পক্ষে ভোট পড়ে ৫১টি এবং বিপক্ষে ৪৯টি। পরে তিনি মনোনিত হন।

গীতা ছুঁয়ে শপথ কাশ প্যাটেলের, মার্কিন মুলুকে হিন্দু ধর্মের আদর দেখে আপ্লুত গুজরাতের পরিবার

কাশ প্যাটেল (ফাইল ছবি)

শেষ আপডেট: 23 February 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআইয়ের ডিরেক্টর পদে স্বীকৃতি দিয়েছিল মার্কিন সেনেট। সম্প্রতি তিনি শপথ নেন। সেই সূত্রেই ফের উঠে আসেন শিরোনামে। দেশের নাম উজ্জ্বল করেছেন, বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন, প্রশংসায় পঞ্চমুখ সকলে। 

কী এমন করেছেন কাশ প্যাটেল? এফবিআইয়ের ডিরেক্টর পদে তিনি সম্প্রতি শপথ নিয়েছেন। বাকিদের মতোই। কিন্তু শপথ বাক্য পাঠ করেছেন ভারতীয় সংস্কৃতি মেনে গীতায় হাত রেখে। সেই ছবিই মুহূর্তের মধ্যে দিকে দিকে ছড়িয়ে পড়ে। ভগবত গীতায় হাত রেখে শপথ বাক্য পাঠ তাও বিদেশের মাটিতে, আপ্লুত হয় দেশবাসী। আপ্লুত পরিবারও। 

এনিয়ে তাঁর কাকা কৃষ্ণকান্ত প্যাটেল বলেই ফেলেন, 'এটা অনেক বড় ব্যাপার। শিকড় ভোলেনি ও। সংস্কৃতিও না। ভগবত গীতায় হাত রেখে ও যে শপথ নিয়েছে, এতে বোঝ যাচ্ছে দেশের সংস্কৃতিকে ও বিদেশের মাটিতেও ধরে রেখেছে। এটাই সবচেয়ে বড় বিষয়।'

তিনি জানান, গুজরাতের ভদ্রণ জেলায় বাড়ি তাঁর। কাশের বাবা তাঁর নিজের ভাই। কাশ যে এফবিআইয়ের ডিরেক্টর হচ্ছেন, তা তিনি জানতেন না। গতকালই জেনেছেন। কাশের সঙ্গে বহুদিন যোগাযোগ নেই। যোগাযোগ করবেন। 

কয়েক মাস আগেই নির্বাচন হয়েছে আমেরিকায়। কাশের পক্ষে ভোট পড়ে ৫১টি এবং বিপক্ষে ৪৯টি। পরে তিনি মনোনিত হন।


```