Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'মদ খেয়ে আছেন নাকি'! ট্রাম্পের কাছে হারের পর প্রথম ভিডিও বার্তাতেই কটাক্ষ কমলাকে

কমলাকে দেখে একদমই সুস্থ বলে মনে হয়নি অধিকাংশের। 

'মদ খেয়ে আছেন নাকি'! ট্রাম্পের কাছে হারের পর প্রথম ভিডিও বার্তাতেই কটাক্ষ কমলাকে

কমলা হ্যারিস

শেষ আপডেট: 27 November 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট লড়েছিলেন। কিন্তু হতাশাই সঙ্গী হয়েছে তাঁর। আমেরিকার প্রেসিডেন্ট আর হতে পারেননি কমলা হ্যারিস। ফলাফল বেরনোর দিনই সমর্থকদের লড়াই জিইয়ে রাখার বার্তা দিয়েছিলেন কমলা। এর মাঝে আর তাঁকে প্রকাশ্যে বা কোনও ভিডিওতে দেখা যায়নি। কিন্তু বুধবার দেখা যেতেই কটাক্ষের শিকার হলেন তিনি। 

ডেমোক্র্যাটিক পার্টির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কমলা হ্যারিসের একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে তিনি দলের সমর্থকদেরই বার্তা দিয়েছেন। কিন্তু তাঁকে দেখে অনেকেরই সন্দেহ হয়েছে। কেউ কেউ ভেবেছেন তিনি মদ খেয়ে আছেন! ভিডিওতে কমেন্ট করে জানতেও চাওয়া হয়েছে তিনি মদ খেয়েছেন কিনা। কারণ কমলাকে দেখে একদমই সুস্থ বলে মনে হয়নি অধিকাংশের। 

ভিডিও বার্তায় কমলাকে বলতে শোনা যায়, ''আমি শুধু বলতে চাই কাউকে নিজের ক্ষমতা ছিনিয়ে নিতে দেবেন না। নভেম্বরের ৫ তারিখের আগে আপনার কাছে যে ক্ষমতা ছিল, এখনও তাই আছে। কখনও কোনওভাবেই যেন সেই ক্ষমতা কেউ কেড়ে নিতে না পারে।'' ভিডিতে কমলার লুক যথেষ্ট প্রফেশনাল ছিল ঠিকই, কিন্তু তাঁকে দেখে অনেকের অসুস্থ, ক্লান্ত এবং মদ্যপ মনে হয়েছে। 

প্রেসিডেন্ট নির্বাচনে হেরেও ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর নিয়ে আক্রমণ করেছিলেন কমলা হ্যারিস। তাঁর মন্তব্য ছিল, ''ট্রাম্পের টিমকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সাহায্য করা হবে। শুধু মনে রাখতে হবে, আমরা এই ফল চাইনি, এই হারের জন্য আমরা লড়িনি, এর জন্য ভোটও দিইনি। কিন্তু আলোর দিশা খুঁজে পেতে আমাদের সকলকে সামনে তাকিয়ে এগিয়ে যেতে হবে। লড়াই ছাড়বেন না।'' 

কমলার বক্তব্য ছিল, সবথেকে বেশি অন্ধকারের পরই আলো দেখা যায়। এখন তাঁরা অন্ধকারে প্রবেশ করছেন ঠিকই, তবে আকাশের কোটি কোটি তারার মত আলোও ছড়িয়ে পড়বে শীঘ্রই। 


```