Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'লড়াই ছাড়ব না', হার স্বীকার করেও ডোনাল্ড ট্রাম্পকে বিঁধতে ছাড়লেন না কমলা

জো বাইডেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা দিয়ে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। কমলাও তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান এই জয়ের জন্য।

'লড়াই ছাড়ব না', হার স্বীকার করেও ডোনাল্ড ট্রাম্পকে বিঁধতে ছাড়লেন না কমলা

কমলা হ্যারিস

শেষ আপডেট: 7 November 2024 10:06

দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন কমলা হ্যারিস। চূড়ান্ত ফলাফল প্রকাশ পেতে এখনও কিছুটা দেরি। তবে তাঁর পরাজয় নিশ্চিত। আবারও একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প। এই অবস্থায় প্রথমবার নিজের হার নিয়ে মুখ খুলেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা। মাত্র ১৫ মিনিটের একটি ভাষণ দিয়েছেন তিনি। তাতে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েও কটাক্ষ করেছেন। 

জো বাইডেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা দিয়ে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। কমলাও তাঁকে ফোন করে শুভেচ্ছা জানান এই জয়ের জন্য। তবে নিজের ১৫ মিনিটের বার্তায় ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর নিয়ে বিঁধেছেন তিনি। অনেকেই মনে করছেন, ২০২০ সালে ক্যাপিটল হিলে যে হামলার ঘটনা ঘটেছিল, তা নিয়েই ট্রাম্পকে আক্রমণ করেছেন কমলা। 

নিজের দল এবং অনুগামীদের উদ্দেশে কমলা হ্যারিস বার্তা দিয়েছেন লড়াই না থামানোর। তাঁর কথায়, ''নির্বাচনে হেরে গেছি, তবে লড়াই থেকে সরে আসব না। আমেরিকার সকল মানুষের স্বাধীনতা, সুযোগ এবং সম্মানের জন্য লড়াই চালিয়ে যাব।'' কমলার বক্তব্য, সবথেকে বেশি অন্ধকারের পরই আলো দেখা যায়। এখন তাঁরা অন্ধকারে প্রবেশ করছেন ঠিকই, তবে আকাশের কোটি কোটি তারার মত আলোও ছড়িয়ে পড়বে শীঘ্রই। 

ডোনাল্ড ট্রাম্পের কাছে হার পুরোপুরি স্বীকার করে নিয়েও কমলা বলেছেন, ''ট্রাম্পের টিমকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সাহায্য করা হবে। শুধু মনে রাখতে হবে, আমরা এই ফল চাইনি, এই হারের জন্য আমরা লড়িনি, এর জন্য ভোটও দিইনি। কিন্তু আলোর দিশা খুঁজে পেতে আমাদের সকলকে সামনে তাকিয়ে এগিয়ে যেতে হবে। লড়াই ছাড়বেন না।'' 

শেষ পর্যন্ত যা আপডেট তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৯৫টি আসনে এগিয়ে রয়েছে। কমলা হ্যারিস ২২৬টি আসনে। ম্যাজিক ফিগার ২৭০। এতএব বলাই যায়, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধাই নেই।  


```