Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ট্যালকম পাউডার থেকে ক্যানসার! ৬৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসনকে

কম করেও ৬৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসনকে।

ট্যালকম পাউডার থেকে ক্যানসার! ৬৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসনকে

শেষ আপডেট: 2 May 2024 10:02

দ্য ওয়াল ব্যুরো:  সারা দেশ তো বটেই, একইসঙ্গে গোটা বিশ্বেও একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল জনসন অ্যান্ড জনসন (Johnson & Johnson) বেবি পাউডার। কিন্তু তাদের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যানসার হচ্ছে এমন অভিযোগ সামনে আসার পরেই বিশ্বের অন্যতম এই জনপ্রিয় ব্র্যান্ডকে বাজার থেকে একপ্রকার সরিয়েই দেওয়া হয়েছে। দীর্ঘসময় ধরে মামলা চলছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির বিরুদ্ধে। মোটা অঙ্কের টাকা জরিমানা দিতেও বলা হয়েছে। জানা গেছে, কম করেও ৬৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসনকে।

প্রথমে প্রায় ২.১ বিলিয়ন ডলার দিয়ে গোটা ব্যাপারটার ফয়সালা করার প্রস্তাব দিয়েছিল জনসন অ্যান্ড জনসন। কিন্তু তারপর সব মিলিয়ে কোম্পানিকে প্রায় ৬.৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে জানা যাচ্ছে।

২০১৫ সালে ওভারিয়ান ক্যানস্যারে আক্রান্ত হয়ে মারা যান ৬২ বছরের জ্যাকি ফক্স। জ্যাকির পরিবার জানান দীর্ঘ ৫০ বছর ধরে জনসন অ্যান্ড জনসন-এর ট্যালকম পাউডার ব্যবহাক করেছেন তিনি। তাঁরা অভিযোগ করেন জ্যাকির এই মারণ রোগের কারণ ওই পাউডারই।

সেন্ট লুইসের আদালত জনসন অ্যান্ড জনসনকে জরিমানার নির্দেশ দেয়। গোটা মার্কিন যুক্তরাষ্ট্রেই এই হেলথ কেয়ার ফার্মের বিরুদ্ধে ১ হাজারটি মামলা দায়ের হয়। আইনজীবীরা জানান, আরও হাজারেরও বেশি মামলা আদালতে ওঠার অপেক্ষায় আছে। যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছেন জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ। দাবি করেছেন, তাঁদের সব প্রোডাক্টই সুরক্ষিত।

জনসন অ্যান্ড জনসন সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই রায় তাঁরা মেনে নিচ্ছেন না, মিসৌরির সুপ্রিম কোর্টে আবেদন জানাবে তাঁদের সংস্থা। গত কয়েক বছর ধরে সারা আমেরিকায় জনসন অ্যান্ড জনসন সংস্থার বিরুদ্ধে কয়েক হাজার মামলা রুজু হয়েছে। তাদের ট্যালকম পাউডারে ক্ষতিকারক অ্যাসবেস্টস থাকায় গ্রাহকদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়ছে, এটা বারবার করে বলার পরেও তা শোনেনি জনসন। গত বছরেই আমেরিকার এক মহিলা অভিযোগ তুলেছিলেন এই বেবি পাউডার থেকেই মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। এর পরেই ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্ট নির্দেশ দেয়, ওই মহিলাকে ভারতীয় টাকায় প্রায় ১৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সংস্থাকে। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই ১৩০০০-এরও বেশি অভিযোগ জমা হয়েছে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে। গোটা বিশ্বে প্রায় ১২ হাজার মামলাকারী অভিযোগ জানিয়েছেন এই সংস্থার বিরুদ্ধে৷


```