Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জো বাইডেনের 'অসংলগ্ন' আচরণ জি-৭ অনুষ্ঠানে, মার্কিন প্রেসিডেন্টের ভীমরতি, হাসি নেটদুনিয়ায়

জি-৭ বৈঠকে যোগ দিতে ইতালি গিয়েছেন গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানরা।

জো বাইডেনের 'অসংলগ্ন' আচরণ জি-৭ অনুষ্ঠানে, মার্কিন প্রেসিডেন্টের ভীমরতি, হাসি নেটদুনিয়ায়

স্কাই ডাইভিং দেখছেন বাইডেন সহ রাষ্ট্রপ্রধানরা।

শেষ আপডেট: 14 June 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: বাহাত্তুরে পেরিয়ে অশীতিপরতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদের সামনে তথাকথিত 'সর্বশক্তিমান' প্রেসিডেন্টের বার্ধক্যজনিত 'অসংলগ্ন' আচরণ হাসির খোরাক হয়েছে নেট পৃথিবীতে। ইতালিতে জি-৭ বৈঠকে যোগ দিতে গিয়ে কখনও উদাস বাউলের মতো হেঁটে ফ্রেম থেকে সরে গেলেন। কখনও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে কুর্নিশ করে অশক্ত ভঙ্গিতে চলে যেতে দেখা গেল আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থীকে। যা নিয়ে তুমুল হাসির রোল উঠেছে এবং অতিমারির মতোই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

জি-৭ বৈঠকে যোগ দিতে ইতালি গিয়েছেন গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানরা। সেখানে আপুলিয়া শহরের গল্ফ ক্লাবে মনোরঞ্জনের জন্য একটি স্কাইডাইভিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দ্য লিয়েন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলফ স্খোলৎজ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্যারাশ্যুট ডাইভিংয়ের পর এক অফিসার যখন রাষ্ট্রপ্রধানদের কৌশল বোঝাচ্ছেন, তখন হঠাৎই দেখা গেল জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা নেতাদের থেকে বিচ্ছিন্ন হয়ে নড়বড়ে পদক্ষেপে সরে যাচ্ছেন বাইডেন। মেলোনি তা দেখতে পেয়ে প্রায় হাত ধরে টেনে নিয়ে আসেন বাইডেনকে।

এটাই একমাত্র নমুনা নয়। আরও একটি ভিডিওয় মেলোনিকে স্যালুট করে হেঁটে চলে যেতেও দেখা গিয়েছে বাইডেনকে। এইসব ভাইরাল ভিডিও থেকে ফের প্রশ্নচিহ্ন উঠেছে, বাইডেনের কি তাহলে 'বারাণসী যাত্রা'র সময় হয়ে এসেছে? দীর্ঘদিন ধরেই বাইডেনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন দেখা গিয়েছিল। কিন্তু, এবারে একেবারে ঘোরেল রাষ্ট্রপ্রধানদের চোখের সামনে তাঁর এহেন আচরণে নেটিজেনরা অস্বস্তি সহ ক্ষোভ প্রকাশও করেছেন।

যদিও সঙ্গে সঙ্গে বাইডেন-ভক্তরাও প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁদের বক্তব্য, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, বাইডেন অন্যান্য পারাশ্যুটারদের শুভেচ্ছা জানাতে এগিয়ে যাচ্ছিলেন। আকাশ থেকে ঝাঁপ দেওয়া চলছিল, তখন অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে বাইডেনও একই দিকে তাকিয়ে ছিলেন এমন ছবিও পোস্ট করে বোঝানোর চেষ্টা হয়েছে যে, মোটেই ভীমরতি ঘটেনি মার্কিন প্রেসিডেন্টের।


```