Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

India Pakistan Conflict: আমেরিকা এতে নাক গলাবে না, এটা আমাদের মাথাব্যথাই নয়: জেডি ভ্যান্স

জেডি ভ্যান্স স্পষ্ট করলেন, ভারত-পাকিস্তান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেন। ট্রাম্প যদিও আগেই সহায়তার ইচ্ছা প্রকাশ করেছেন।

India Pakistan Conflict: আমেরিকা এতে নাক গলাবে না, এটা আমাদের মাথাব্যথাই নয়: জেডি ভ্যান্স

জেডি ভ্যান্স।

শেষ আপডেট: 9 May 2025 06:43

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই দ্বন্দ্বে মার্কিন হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি। তাঁর কথায়, 'এটা আমাদের মাথাব্যথার বিষয়ই নয়।' পাশাপাশি তিনি অবশ্য কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছেন। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, আমেরিকা সরাসরি এই যুদ্ধের মধ্যে জড়াবে না।

জেডি ভ্যান্স বলেন, 'আমরা যা করতে পারি, তা হলো এই দুই পক্ষকে একটু ঠান্ডা মাথায় আলোচনায় আসার আহ্বান জানানো। কিন্তু আমরা কোনওভাবেই এমন এক যুদ্ধে ঢুকব না, যার সঙ্গে আমেরিকার সরাসরি কোনও সম্পর্ক নেই এবং যা আমেরিকা নিয়ন্ত্রণও করতে পারবে না।'

তিনি আরও বলেন, 'আমেরিকা ভারতকে অস্ত্র নামাতে বলতেও পারবে না, পাকিস্তানকেও বলতে পারবে না। আমরা কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে যাব।'

তবে জেডি ভ্যান্স জানান, তিনি আশাবাদী যে, এই পরিস্থিতি আরও বড় আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের দিকে যাবে না। তাঁর কথায়, 'আমাদের আশা ও প্রত্যাশা, এই দ্বন্দ্ব কোনও বিস্তৃত আঞ্চলিক সংঘাতের রূপ নেবে না, পরমাণু যুদ্ধেও পরিণত হবে না। এখনকার পরিস্থিতি দেখে সেটা আমরা মনে করি না।'

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তিনি কোনওভাবে সাহায্য করতে পারেন, তাহলে তিনি সেই ভূমিকা নিতে প্রস্তুত। তিনি বলেন, 'এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি উভয় পক্ষকেই খুব ভালভাবে চিনি। আমি চাই তারা নিজেরাই সমাধানে পৌঁছাক।'

তিনি আরও বলেন, 'দুই দেশের সংঘাত-পাল্টা সংঘাত এখন থেমে যাওয়া উচিত। আমি উভয় দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রাখি এবং চাই এই হিংসা বন্ধ হোক। যদি আমি কোনওভাবে সাহায্য করতে পারি, আমি প্রস্তুত।'

ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, 'আগে থেকেই বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। আসলে, এরা বহু দশক ধরেই লড়াই করে আসছে। যদি প্রকৃত ইতিহাস দেখি, তাহলে বলা চলে শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বন্দ্ব চলছে। আমি শুধু চাই এই যুদ্ধ খুব দ্রুত শেষ হোক।'

৭ মে ভোর রাত থেকে 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে অভিযান চালিয়েছিল ভারত। এর পর বৃহস্পতিবার পাকিস্তান ভারতীয় সামরিক ও বেসামরিক এলাকায় একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও তীব্র গোলাবর্ষণের মাধ্যমে আক্রমণ চালায়। পাকিস্তানের এই হামলা প্রতিহত করে ভারত শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে না, পাকিস্তানের যুদ্ধবিমানও নামিয়ে আনে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের দৃষ্টি এখন ভারত-পাক সংঘাতের দিকেই। তবে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিল, আপাতত সরাসরি কোনও সামরিক ভূমিকা তারা নেবে না। 


```