Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজা শহর ঘিরে রকেট হামলা করছে ইজরায়েলি সেনা, ‘ওদের বস্তায় ভরে ফেরত পাঠাব’ হুমকি হামাসের

গাজা শহর ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। চারদিক থেকে শুরু হয়েছে বোমাবর্ষণ। হামাস সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে হামলাও চালানো হচ্ছে।

গাজা শহর ঘিরে রকেট হামলা করছে ইজরায়েলি সেনা, ‘ওদের বস্তায় ভরে ফেরত পাঠাব’ হুমকি হামাসের

শেষ আপডেট: 3 November 2023 11:02

দ্য ওয়াল ব্যুরো: গাজা শহর ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। চারদিক থেকে শুরু হয়েছে বোমাবর্ষণ। আইডিএফ-এর দাবি, তাদের স্থল বাহিনী গাজা শহরকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। হামাস সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে হামলাও চালানো হচ্ছে। পাল্টা হামাস হুমকি দিয়েছে, “ইজরায়েলি সেনাকে বস্তায় ভরে ফেরত পাঠাব।”

ইজরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘‘ইজরায়েলি সেনা গাজা ভূখণ্ডকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। হামাস ঘাঁটি লক্ষ্য করে হামলাও চলছে। যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা এখনও নেই।’’

হামাস গোষ্ঠীও গাজার ভূগর্ভস্থ সূড়ঙ্গগুলি থেকে পাল্টা আক্রমণে ইজরায়েলি সামরিক অভিযানকে প্রতিহত করার চেষ্টা করছে। হামাসের নেতৃত্বে ইসলামিক জিহাদ বাহিনীর যোদ্ধারা সূড়ঙ্গ থেকে উঠে এসে ইজরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে গুলি ছুড়ে আবার সূড়ঙ্গে ঢুকে পড়ছে। ইজরায়েলের সামরিক কর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি জানিয়েছেন, চারদিকে মাইন পেতে রেখেছে হামাস যোদ্ধারা।

 হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা সংবাদমাধ্যমের সামনে এসে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইজরায়েলের জন্য ‘অভিশাপ’ হয়ে উঠবে গাজা। ইজরায়েলি সেনাদের দেহ বস্তায় ভরে ফেরত পাঠাবে হামাস।”

যত দিন যাচ্ছে ইজরায়েল-গাজা যুদ্ধ আরও ভয়ঙ্কর হচ্ছে। প্যালেস্তাইনের হামাস বাহিনীকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। তা করতে গত কয়েক দিন ধরেই ক্রমাগত আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি এয়ার ফোর্স। সেই সঙ্গেই চলছে স্থলপথে হামলা। ইতিমধ্যেই ইজরায়েল-গাজা সীমান্তে হাজির হয়েছে আধুনিক যুদ্ধট্যাঙ্ক। এ ছাড়াও বিভিন্ন যুদ্ধ সরঞ্জামও জড়ো করা হয়েছে। ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ টানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা।


```