Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গ্রেফতারের ভয়ে ৪০০ কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

তেল আবিব থেকে অতিরিক্ত ৪০০ কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছায় নেতানিয়াহুর বিমান। মিডিয়া জানিয়েছে, গ্রেফতারের ভয়ে বেশ কিছু দেশের আকাশসীমা এড়াতে এই সিদ্ধান্ত নেন তিনি।

গ্রেফতারের ভয়ে ৪০০ কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

শেষ আপডেট: 7 April 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: শুল্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে আলোচনা করতে বিশ্বের বহু রাষ্ট্রনেতা আমেরিকা (America) পাড়ি দিচ্ছেন। আমেরিকা অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করায় বিপাকে পড়েছে ইজরায়েলও। 

সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গিয়েছেন। তবে তেল আবিব থেকে অতিরিক্ত ৪০০ কিলোমিটার ঘুরে আমেরিকা পৌঁছায় তাঁর বিমান। ইজরায়েলি মিডিয়া জানিয়েছে, গ্রেফতারের ভয়ে বেশ কিছু দেশের আকাশসীমা এড়াতেই এই সিদ্ধান্ত নেন নেতানিয়াহু। 

প্যালেস্টাইনে মানবতা বিরোধী যুদ্ধ পরিস্থিতি চাপিয়ে দেওয়ায় গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court)। ইউক্রেনের (Ukraine) উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। পুতিন একপ্রকার বিদেশ সফর বন্ধ রেখেছেন। আন্তর্জাতিক মঞ্চের বৈঠকে যোগ দিচ্ছেন ভার্চুয়াল মাধ্যমে।

নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যে কোনও দেশ গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। 

সেই তালিকায় হাঙ্গেরি থাকলেও তারা গ্রেফতারির পথে হাঁটেনি। উল্টে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিমানে তেল ভরে দিয়েছে। কিন্তু বাকি যাত্রাপথে থাকা আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ইজরায়েল সরকারের আশঙ্কা ছিল। সেই কারণেই অতিরিক্ত পথ অতিক্রম করে আমেরিকা পৌঁছান নেতানিয়াহু।


```