Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েল হামাস সংঘাতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়াল, এসপার ওসপার লড়াইয়ে দু’পক্ষই

ইজরায়েল হামাস সংঘাতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়াল, এসপার ওসপার লড়াইয়ে দু’পক্ষই

শেষ আপডেট: 9 October 2023 08:08

দ্য ওয়াল ব্যুরো: গাজার সশস্ত্র বাহিনী হামাসের অতর্কিত আক্রমণের পর শনিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, এবার চরম শিক্ষা দেব। তার পর থেকে গাজায় ইজরায়েলি আক্রমণ লাগাতার চলছে। হামাসের গোপন ঘাঁটি গুড়িয়ে নেমে পড়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স তথা আইডিএফের লড়াকু। কিন্তু তার ফলে পারিপার্শ্বিক ক্ষতি যে হচ্ছে অস্বীকার করার উপায় নেই। বিপন্ন গাজার হাজার হাজার সাধারণ মানুষ। একই ভাবে চোয়াল শক্ত করে লড়াই করে যাচ্ছে হামাসের সশস্ত্র বাহিনী। ইজরায়েলি নিরীহ মানুষের উপর হামাসের অত্যাচার নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় বইলেও মহম্মদ ডিফ কুছ পরোয়া নেহি অবস্থানেই অনড়। এই তীব্র সংঘাতের জেরে ইজরায়েল ও গাজায় ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা জানাচ্ছে। 

ইজরায়েলের ভূখণ্ডে মধ্যে মূল লড়াই চলছে দেশের দক্ষিণ অংশে। সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দু’পক্ষের মধ্যে। দক্ষিণ ইজরায়েলে বেশি কিছু এলাকা কব্জা করে বসে আছে হামাস বাহিনী। দক্ষিণ যখন বিপর্যস্ত তখন উত্তরেও নতুন বিপত্তি শুরু হয়েছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী হামাসকে গোড়া থেকে সমর্থন জানিয়েছে। এদিন তারা ইজরায়েলের পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া শুরু করেছে। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এর জবাবও তারা দিচ্ছে। হিজবুল্লাহ শিবির লক্ষ্য করে ড্রোন আক্রমণ চলছে। সেই সঙ্গে গুলিবর্ষণও শুরু হয়েছে। 

হামাসের সশস্ত্র বাহিনীর নাম কাস্সাম ব্রিগেড। তারা জানিয়েছে, পিছনে তাকানোর আর প্রশ্নই নেই। ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে তাদের বাহিনী জীবনপণ লড়াই করছে। তবে ইজরায়েলের বক্তব্য, এটা যুদ্ধ নয়। বর্বরতা। হামাস বাহিনী শহরে ঢুকে পড়ে নিরীহ মানুষকে বন্দি করছে। মহিলাদের ধর্ষণ করছে, তাদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরাচ্ছে। সেই সঙ্গে শিশু ও প্রবীণদের উপরেও অত্যাচার করছে।

প্যালেস্তাইনকে যে এর ভারী মূল্য চোকাতে হচ্ছে তাও পরিষ্কার। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইজরায়েলি হানায় চারশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৭০০ জনের বেশি গুরুতর আহত। 

তবে সেদিকে ভ্রুক্ষেপ নেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর। তাঁর সাফ বক্তব্য, গাজার সাধারণ মানুষকে আমরা অন্যত্র সরে যেতে বলেছি। কারণ হামলা হবেই। হামাসের ঘাঁটিকে এবার মাটির সঙ্গে মিশিয়ে দেব আমরা। নেতানিয়াহু এও বলেন, ইজরায়েলের সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে নেমেছে। হামাসকে খতম করতে এবার কোনও ত্রুটি রাখা হবে না।


```