Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হামলার প্রস্তুতি শেষ, রাষ্ট্রসংঘকে গাজার মানুষকে সরাতে বলল ইজরায়েলি সেনা

হামলার প্রস্তুতি শেষ, রাষ্ট্রসংঘকে গাজার মানুষকে সরাতে বলল ইজরায়েলি সেনা

শেষ আপডেট: 13 October 2023 11:42

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন গাজা ভূখণ্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবেন তিনি। আকাশ পথে হামলাতেই হাত গুটিয়ে থাকবে না তাঁর সেনা। তারা গাজা ভূখণ্ডে গিয়ে হামাসকে নিশ্চিহ্ন করার কাজ করবে। 

সেই মতো প্রস্তুতি সেরে ফেলেছে ইজরায়েলি সেনা। গাজা সীমান্তে জড়ো করা হয়েছে দেশের সাড়ে তিন লাখ পদাতিক সেনাকে। এই যুদ্ধে সরাসরি যুক্ত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বর্তমানে তেল আভিভ। ইজরায়েলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্লিনকেন। শুক্রবার তেল আভিভ যাচ্ছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীও। 

এদিকে, পদাতিক সেনার চূড়ান্ত হামলা শুরু আগে রাষ্ট্রসংঘকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে ইজরায়েলি বাহিনী। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির তেল আভিভ এবং গাজার দফতরকে তারা জানিয়েছে, গাজার ১০ লাখ সাধারণ নাগরিককে দক্ষিণ প্রান্তে সরিয়ে নেওয়া হোক। ২৪ ঘণ্টার মধ্যে এই কাজ সারতে বলা হয়েছে। 

রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিকের মতে যা অসম্ভব। ফলে বিপুল সংখ্যায় নিরীহ মানুষের মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে সাড়ে তিন লাখ মানুষ শহর ছেড়েছেন। তাদের অনাহারে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে। বস্তুত গোটা গাজা ভূখণ্ডেরই একই পরিস্থিতি। ওষুধের পর খাবারে টান পড়ছে। রাষ্ট্রসংঘ এখনও পুরোমাত্রায় ত্রাণ সরবরাহ শুরু করতে পারেনি। 

গত শনিবার ভোর রাতে হামাস ইজরায়েলের বিভিন্ন শহরে মিনিট কুড়ির মধ্যে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল। এক হামলাতেই হাজারের বেশি মানুষ নিহত হন। তারপর থেকে ইজরায়েলের পাল্টা হামলা চলছেই। গত ছয় দিনে তারা গাজায় চার হাজার টন ওজনের ছয় হাজার বোমা ফেলেছে। সেগুলি ৩৬ হাজারের বেশি ঘর-বাড়ি, সেনা ছাউনি, বিমান ঘাঁটির উপর আঘাত হানে। নিহত দেড় হাজারের কাছাকাছি। আহত প্রায় ৫০ হাজার। 

এদিকে, গাজায় দু’দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে জল সরবরাহ বন্ধ। হাসপাতালে ওষুধের আকাল। স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে তারা সকলের চিকিৎসা দিতে পারবে না। গুরুতর অসুস্থ এবং আহতদেরই ভর্তি নেওয়া হবে। হামলায় আহত ছাড়া অসুখবিসুখে অসুস্থদের জন্যও হাসপাতালের দরজা বন্ধ।


```