Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'বাঁচতে চাইলে দূরে থাকুন', ইরানজুড়ে আগামী ১২ ঘণ্টা ট্রেন সফর এড়িয়ে চলার সতর্কবার্তা ইজরায়েলের

সতর্কবার্তায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, “ট্রেনে বা রেললাইনের আশেপাশে উপস্থিতি আপনার জীবনকে বিপদের মুখে ফেলতে পারে।”

'বাঁচতে চাইলে দূরে থাকুন', ইরানজুড়ে আগামী ১২ ঘণ্টা ট্রেন সফর এড়িয়ে চলার সতর্কবার্তা ইজরায়েলের

ইরানের সাধারণ নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করল ইজরায়েল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 13:05

দ্য ওয়াল ব্যুরো: চলমান সংঘাতের আবহে ইরানের সাধারণ নাগরিকদের জন্য কড়া সতর্কবার্তা জারি করল ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (Israel Defense Forces)। মঙ্গলবার জারি করা সতর্কবার্তায় (IDF advisory Iran trains) তারা সাধারণ মানুষকে ইরানজুড়ে ট্রেন ও রেললাইন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে (Israel Iran conflict train warning)। এই নির্দেশ অমান্য করলে প্রাণহানির ঝুঁকি (Israel warning civilians life risk Iran) তৈরি হতে পারে বলেও সাবধানবাণী শুনিয়েছে ইজরায়েল।

পার্সি ভাষায় তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই বার্তা প্রকাশ করে আইডিএফ জানায়, নির্দিষ্ট সময়সীমার জন্য সাধারণ মানুষ যেন রেলপথে যাতায়াত এড়িয়ে চলেন। তাদের বক্তব্য, “আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, এখন থেকে ইরান সময় রাত ৯টা (ভারতীয় সময় রাত ১১টা) পর্যন্ত গোটা ইরানে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।”

সতর্কবার্তায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, “ট্রেনে বা রেললাইনের আশেপাশে উপস্থিতি আপনার জীবনকে বিপদের মুখে ফেলতে পারে।”

এই সতর্কতার সঙ্গে একটি গ্রাফিকও প্রকাশ করেছে ইজরায়েলি সেনা, যেখানে পার্সি ভাষায় একই বার্তা ‘জরুরি সতর্কতা’ হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে ট্রেন এবং রেললাইন সম্পূর্ণভাবে এড়িয়ে চলার উপর জোর দেওয়া হয়েছে, যা লিখিত বার্তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

এই সতর্কতা এমন এক সময়ে এল, যখন ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার হামলার পর থেকে পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিয়েছে। এই সংঘাতে আমেরিকা ও ইজরায়েলের পাশে রয়েছে বলে জানা যাচ্ছে। দুই পক্ষের মধ্যে হুমকি ও সামরিক পদক্ষেপের পাল্টাপাল্টি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

তবে আইডিএফ-এর এই সতর্কবার্তায় কোনও নির্দিষ্ট অঞ্চল বা রেলপথের উল্লেখ করা হয়নি। ফলে ঠিক কোন এলাকায় বা কী ধরনের ঝুঁকি রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এই বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে বার্তার ভাষা এবং সরাসরি সাধারণ মানুষকে লক্ষ্য করে দেওয়া এই নির্দেশ পরিস্থিতির গভীরতা ও উদ্বেগের মাত্রাকেই ইঙ্গিত করছে।


```