Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হামাস-মুক্ত গাজা? নেতানিয়াহুর দাবি পার্লামেন্টের দখল নিয়েছে ইজরায়েলি সেনা

দীর্ঘ ১৬ বছর পর হামাস-মুক্ত হল গাজা, এমনটাই দাবি করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু।

হামাস-মুক্ত গাজা? নেতানিয়াহুর দাবি পার্লামেন্টের দখল নিয়েছে ইজরায়েলি সেনা

শেষ আপডেট: 14 November 2023 12:36

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৬ বছর পর হামাস-মুক্ত হল গাজা, এমনটাই দাবি করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইজরায়েলি বাহিনীর সঙ্গে এঁটে উঠতে পারেনি প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী। গাজার দখল হারিয়েছে তারা। এমনকি হামাস নিয়ন্ত্রিত গাজার পার্লামেন্টেরও দখল নিয়েছে ইজরায়েলি সেনা।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজার দখল হারিয়ে ফেলেছে হামাস। তারা এখন দক্ষিণ দিকে পালাচ্ছে। গাজা শহরের বাসিন্দারা হামাসের উপর বিশ্বাস হারিয়েছে। হামাসের ঘাঁটিগুলো এখন সাধারণ লোকজন দখল করে নিচ্ছে।

নেতানিয়াহু সরকার জানিয়েছে, খুঁজে খুঁজে হামাস কম্যান্ডারদের বের করে মারা হয়েছে। এবার কাজ হল তাদের হাত থেকে পণবন্দিদের ছাড়িয়ে আনা। ৯ মাসের শিশুকেও পণবন্দি করে রেখেছে হামাস। ইজরায়েলি প্রেসিডেন্টের দাবি, “হামাস গোষ্ঠী জানত ইজয়ারেলকে আঘাত করলে তারা পাল্টা আক্রমণ করবেই। পরিণতি জেনেই তারা এ কাজে এগিয়েছে। গাজার সাধারণ বাসিন্দাদের ‘হিউম্যান শিল্ড’ হিসেবে ব্যবহার করেছে।”

গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে দুশোর বেশি নাগরিককে বন্দি বানায় হামাস। তার পর থেকেই যুদ্ধ শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। হামাস জানিয়েছে, পাঁচ দিনের যুদ্ধবিরতি পেলে ৭০ জন পণবন্দিকে তারা মুক্তি দেবে। বদলে প্যালেস্তিনীয় শিশু ও মহিলা সহ ১০০ জনকে মুক্তি দিতে হবে ইজরায়েল সরকারকে। জানা গেছে, অন্তত ১০০ জন পণবন্দিকে মুক্তি দিতে বলেছে নেতানিয়াহু সরকার। না হলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।


```