Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

গাজায় রাতভর ইজরায়েলি হামলায় নিকেশ ১৪০ হামাস, বন্ধ হচ্ছে আল-আকসা মসজিদ

রাতভর গাজার আল শাতি শরণার্থী শিবির, রাফাহ, খান ইউনিস ও জাবালিয়াতে বিমান হামলা চালায় ইজরায়েল।

গাজায় রাতভর ইজরায়েলি হামলায় নিকেশ ১৪০ হামাস, বন্ধ হচ্ছে আল-আকসা মসজিদ

শেষ আপডেট: 25 October 2023 08:10

দ্য ওয়াল ব্যুরো: গাজায় রাতভর রকেট হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। তাতে ১৪০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে ইজরায়েলি সেনা সূত্রে দাবি। শয়ে শয়ে মৃত্যু হয়েছে গাজার সাধারণ বাসিন্দাদের। রাতভর গাজার আল শাতি শরণার্থী শিবির, রাফাহ, খান ইউনিস ও জাবালিয়াতে বিমান হামলা চালায় ইজরায়েল। হামাসকে হুমকি দিয়ে ইজরায়েলি সেনা জানিয়েছে, পণবন্দিদের ছেড়ে না দিলে আরও বড় হামলা চালানো হবে গাজায়।

গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়েছে। ইজরায়েলে প্রথম আক্রমণ করে প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাস। পাল্টা আক্রমণ করে ইজরায়েলও। তারপর থেকেই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই যুদ্ধে এখনও অবধি পাঁচ হাজারের বেশি সাধারণ মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ।

প্যালেস্তাইনের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজ এবং দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকায় হামলার ঘটনা ঘটেছে। রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আর খান ইউনিসে শিশুসহ ২৩ জন মারা গেছে। আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি এক্স বার্তায় (টুইটার) জানান, গাজা উপত্যকায় চারশোর বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। এর মধ্যে মসজিদও রয়েছে। তিনি বলেন, হামাসের সদস্যরা মসজিদে বসে বৈঠক করছে। এ কারণে মসজিদে হামলা চালাতে হচ্ছে।

 এদিকে জেরুজালেমে আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইজরায়েলি সেনা। মসজিদ প্রাঙ্গনে শুধুমাত্র ইহুদিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। প্যালেস্তাইন সরকার জানাচ্ছে, পবিত্র আল-আকসা মসজিদে শুধুমাত্র মুসলমানরা নামাজ পড়েন। সেখানে ইহুদিরা ঢুকে প্রার্থনা করছে। পবিত্র মসজিদের নিয়মভঙ্গ করেছে ইজরায়েলি সেনা।


```