Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজায় কি যুদ্ধ থামিয়ে দেবে ইজরায়েল? নেতানিয়াহুর মন্তব্যে শুরু হয়েছে জল্পনা

গত ৭ অক্টোবর ইজরায়েল ভূখণ্ডে ঢুকে হামলা চালায় প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ইজরায়েলি নাগরিকদের পণবন্দি হিসাবে গাজায় নিয়ে যায়। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।

গাজায় কি যুদ্ধ থামিয়ে দেবে ইজরায়েল? নেতানিয়াহুর মন্তব্যে শুরু হয়েছে জল্পনা

শেষ আপডেট: 7 November 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক মাস আগে শুরু হয়েছিল হামাস বনাম ইজরায়েল যুদ্ধ। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর রূপ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই লড়াই। ইতিমধ্যে বিভিন্ন দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাতে গুরুত্ব দেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এবার কি গাজায় যু্দ্ধ থামাতে চলেছেন নেতানিয়াহু! সম্প্রতি তাঁর মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। 

ত্রাণ ও পণবন্দিদের স্বার্থে এবার গাজায় ‘কৌশলগত বিরতি’র সিদ্ধান্ত  নিতে পারেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে মিলেছ এমনই ইঙ্গিত।  সোমবার এই বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় ‘কৌশলগত বিরতি’ নিয়ে বিবেচনা করবে ইজরায়েল। সেখানে ত্রাণ পৌঁছানো ও পণবন্দিদের বেরিয়ে আসার পথ আরও সহজ করার জন্য এই সিদ্ধান্ত। যদিও এখনই যুদ্ধ থামাতে চান না তিনি। যুদ্ধ বিরতির আবেদন সরাসরি নাকচ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

গত ৭ অক্টোবর ইজরায়েল ভূখণ্ডে ঢুকে হামলা চালায় প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ইজরায়েলি নাগরিকদের পণবন্দি হিসাবে গাজায় নিয়ে যায়। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে সমূলে ধ্বংস করার হুঁশিয়ারি দেন। পণবন্দিদের মুক্ত করে হামাসকে গাজা থেকে না সরানো পর্যন্ত তাঁরা যুদ্ধ থামাবেন না বলে জানিয়েছিলেন স্বদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যথেষ্ট চাপে থাকা ‘বিবি’।  

সময়ের সঙ্গে সঙ্গে গাজায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে। এদিকে যুদ্ধ থামানোর জন্য ইজরায়েলের প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। কিন্তু এই লড়াই এখন ইজয়ারেলের অস্তিত্বের লড়াই তা আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

প্রসঙ্গত, উত্তর এবং দক্ষিণ – লম্বালম্বি ভাগ হয়ে গিয়েছে ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে বহু বিতর্কিত গাজা ভূখণ্ড! সোমবার গাজার একাংশ দখলের দাবি জানিয়েছেন ইজরায়েল সেনাবাহিনীর প্রধান ড্যানিয়েল হাগারি। ইতিমধ্যেই বোমাবর্ষণ শুরু হয়েছে উত্তর গাজায়। এমনকী আগামী দুই দিনের মধ্যেই গোটা গাজায় ইজরায়েলি সেনাবাহিনী ঢুকে পড়বে বলে দাবি করেছেন তিনি।


```