Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

যুদ্ধবিরতি শুরু হতেই হামাসের রকেট হামলার ছক! ইজরায়েলের সতর্কবার্তা ঘিরে জল্পনা

হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি শেষ হলেই অন্তত দুমাস ধরে চলবে সামরিক অভিযান। শুক্রবার যুদ্ধবিরতি শুরুর পরেই গাজা সংলগ্ন দুটি ইজরায়েলি গ্রামের বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন।

যুদ্ধবিরতি শুরু হতেই হামাসের রকেট হামলার ছক! ইজরায়েলের সতর্কবার্তা ঘিরে জল্পনা

শেষ আপডেট: 24 November 2023 16:18

দ্য ওয়াল ব্যুরো: আড়াই মাসের মাথায় গাজা ভূখণ্ডের বাসিন্দাদের জন্য সুখবর। শুক্রবার সকাল থেকেই গাজায় শুরু হচ্ছে চারদিনের যুদ্ধবিরতি। একই দিনে শুরু হবে বন্দি মুক্তিও। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কাতারের বিদেশ মন্ত্রক। কিন্তু যুদ্ধবিরতি শুরু হতেই ফের শোনা গেল সাইরেনের আওয়াজ। হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি শেষ হলেই অন্তত দুমাস ধরে চলবে সামরিক অভিযান। হুশিয়াঁরি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের। 


শুক্রবার যুদ্ধবিরতি শুরুর পরেই গাজা সংলগ্ন দুটি ইজরায়েলি গ্রামের বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন। ওই দুই গ্রামে হামাসের রকেট হামলার পরিকল্পনার আশঙ্কা রয়েছে ইজরায়েলের। অন্যদিকে যুদ্ধ বিরতির আগেই হাসপাতাল লক্ষ্য করে ইজরায়েল হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ এনেছে হামাস।

যুদ্ধ বিরতি শুরুর পরেই পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গ্যালান্ট সাফ বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কেটে গেলে ফের শুরু হবে ইজরায়েলের অভিযান। অন্তত আরও দুমাস ইজরায়েলের সেনা অভিযান চালাবে। 

৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল হামাস। সেই প্রস্তাব মেনে বুধবার ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি। ওইদিনই হামাস সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১৩ জন পণবন্দিকে মুক্তি দেবে। 

মধ্যস্থতাকারী কাতারের বিদেশমন্ত্রক সূত্রের খবর, একই পরিবারের সদস্য শিশু ও মহিলাদের ছেড়ে দেওয়া হবে। এছাড়া ইজরায়েলের জেলে বন্দি থাকা প্যালেস্টাইনিদেরও ছেড়ে দেওয়া হবে। যদিও ইজরায়েল ঠিক কাদের মুক্তি দেবে সেবিষয়ে বিশদে জানা যায়নি।


```