Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে, ৮ হাজার পেরল মৃতের সংখ্যা, অর্ধেকই শিশু

গাজা কর্তৃপক্ষের তরফে সংবাদ সংস্থা এএফপি-কে জানানো হয়েছে, ইজরায়েলি হানায় গাজাতে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেকই শিশু। অন্যদিকে, হামাসের হানায় অন্তত ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গাজায় মৃত্যুমিছিল বেড়েই চলেছে, ৮ হাজার পেরল মৃতের সংখ্যা, অর্ধেকই শিশু

শেষ আপডেট: 29 October 2023 18:09

দ্য ওয়াল ব্যুরো: গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর হামলা অব্যাহত। যত দিন যাচ্ছে গাজায় হামলার তীব্রতাও বাড়াচ্ছে ইজরায়েল। গত শুক্রবার থেকে গাজায় স্থল অভিযানও চালাচ্ছে দেশটি। ফলে ক্রমেই বাড়ছে মৃত্যুমিছিল। 


গাজায় যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে স্থল অভিযান শুরু করেছে ইজরায়েলি বাহিনী। ইতিমধ্যেই গাজার উত্তরাংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের রকেট হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতি । ইজরায়েলের আক্রমণের জেরে গাজায় বাড়ছে মৃতের সংখ্যা। গাজা কর্তৃপক্ষের তরফে সংবাদ সংস্থা এএফপি-কে জানানো হয়েছে, ইজরায়েলি হানায় গাজাতে এখনও পর্যন্ত কমপক্ষে ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে অর্ধেকই শিশু। অন্যদিকে, হামাসের হানায় অন্তত ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার ২৩ তম দিনে পড়েছে ইজরায়েলের সঙ্গে হামাস বাহিনীর যুদ্ধ। হামাসের বিরুদ্ধে ইজরায়েলি ডিফেন্স ফোর্স যে ‘দ্বিতীয় দফার’ যুদ্ধ শুরু করেছে তা সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এপ্রসঙ্গে তাঁর বার্তা, "শত্রু হামাসকে ‘মাটির উপর এবং মাটির নীচ’ থেকে চিরতরে বিনাশ করতে এই হামলা চালানো হচ্ছে।" স্থলপথে হামলা শুরু করতেই গাজাবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। 


অন্যদিকে, আইডিএফ-এর এক মুখপাত্র ভিডিও বার্তায় গাজা শহর এবং গাজার উত্তরাংশের বাসিন্দাদের গাজার দক্ষিণাংশে সরে যেতে অনুরোধ করেছেন। জয়ের পরই যুদ্ধে ইতি টানার ঘোষণাও এসেছে ইজরায়েলের তরফে। গাজার উত্তরাংশ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আগামী কয়েক দিনে গাজার বড় অংশের পরিণতি একই হবে বলে মনে করা হচ্ছে। সময়ের সঙ্গে বাড়ছে স্থলপথে হামলার ঝাঁঝও। ফলে আগামী দিনে প্রাণহানি আরও বাড়বে বলেই আশঙ্কা গাজা ভূখণ্ডের বাসিন্দাদের। যদিও ইজরায়েলের মনোভাবের জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মত একাংশের।


```