Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নাসরাল্লার পর হিজবুল্লার নয়া প্রধান হাশেম সাফেদ্দিনও খতম! দাবি ইজরায়েলের

চলতি মাসের ৮ তারিখ হাশেমকে মারা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নাসরাল্লার পর হিজবুল্লার নয়া প্রধান হাশেম সাফেদ্দিনও খতম! দাবি ইজরায়েলের

হাশেম সাফেদ্দিন

শেষ আপডেট: 23 October 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে হত্যা করেছে ইজরায়েল। তারপর সংগঠনের নতুন প্রধান হাশেম সাফেদ্দিনকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল তাঁরা। সেই হামলায় হাশেমের মৃত্যু হয়েছিল কিনা তা তখনও নিশ্চিত হওয়া যায়নি। বেইরুটে সেই হামলার তিন সপ্তাহ পর আইডিএফ দাবি করল, হাশেমও মৃত। 

ইজরায়েল সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হিজবুল্লার এক্সকিউটিভ কাউন্সিলের প্রধান হাশেম সাফেদ্দিন, ইন্টালিজেন্স ডিরেক্টরেটের প্রধান আলি হুসেন হাজিমাকে খতম করা হয়েছে। যদিও এ ব্যাপারে হিজবুল্লার তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি। চলতি মাসের ৮ তারিখ হাশেমকে মারা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন আইডিএফ সেটাই নিশ্চিত করেছে। 

নাসারাল্লার নেতা থাকাকালীনই হিজবুল্লা সংগঠনে সামিল হয়েছিলেন সাফেদ্দিন। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে সন্ত্রাসী ঘোষণা করেছিল। বেশিরভাগ সময়ই আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতেন তিনি। শুধু তাই নয়, হামাস-ইজরায়েল যুদ্ধেও প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন হাশেম। 

হিজবুল্লাকে গোড়া থেকে নির্মূল করতে প্রথমে লাগাতার এয়ারস্ট্রাইক করার পর লেবাননে ঢুকে গিয়ে হামলা শুরু করে ইজরায়েল। এরই মধ্যে তাদের ওপর হামলা চালিয়েছে ইরান এবং ইয়েমেন! লেবাননের মাটিতে দাঁড়িয়ে আইডিএফ-এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাও। এই পরিস্থিতির মধ্যে নাসরাল্লার উত্তরসূরিকে খতম করা ইজরায়েলের কাছে বিরাট ব্যাপার। 

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, হিজবুল্লার গোয়েন্দা ঘাঁটির আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে তখন বৈঠক করছিলেন হাশেম। ওই বাঙ্কারেই হামলা চালানো হয়। অনুমান করা হচ্ছে, এই হামলায় হাশেম, হাজিমা ছাড়াও হিজবুল্লার একাধিক গুরুত্বপূর্ণ নেতার মৃত্যু হয়েছে। 


```