Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

হিজবুল্লা প্রধানকে খতম করেও থামছে না ইজরায়েল! লেবাননে ফের হামলা, মৃত শতাধিক

নতুন করে আবার হামলা চালানো হয়েছে লেবাননে এবং তাতে মৃত্যু হয়েছে ১০৫ জনের। 

হিজবুল্লা প্রধানকে খতম করেও থামছে না ইজরায়েল! লেবাননে ফের হামলা, মৃত শতাধিক

গুঁড়িয়ে গেছে বহতল - ফাইল ছবি

শেষ আপডেট: 30 September 2024 10:26

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে এসেছিল যে, হিজবুল্লাকে গোড়া থেকে খতম না করা পর্যন্ত তাঁরা থামবে না। তবে মনে করা হয়েছিল, তাদের প্রধান হাসান নাসরাল্লাহকে নিকেশের পর একটু শান্ত হবে ইজরায়েল সেনা। কিন্তু কোথায় কী? নতুন করে আবার হামলা চালানো হয়েছে লেবাননে এবং তাতে মৃত্যু হয়েছে ১০৫ জনের। 

লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আইডিএফ যে হামলা চালিয়েছে তাতে ৩৫০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নতুন করে বেইরুটেও হামলা করেছে তাঁরা, যেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার থেকে টানা হিজবুল্লা গোষ্ঠীর বিরুদ্ধে লেবাননে এয়ারস্ট্রাইক করেছে ইজরায়েল সেনা। সেই ধারা এখনও অব্যাহত। হিজবুল্লা প্রধানের মৃত্যু পর কেউ কেউ ভেবেছিল যে হামলার গতি কমে আসবে। কিন্তু তা হয়নি। 

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য ছিল, তাঁদের নাগরিকদের ১০০ শতাংশ সুরক্ষা দিতে তিনি যা খুশি করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে 'সিজফায়ার'-এর প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইজরায়েল। ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে গেছে তাঁরা। সরকারের তরফে জানানো হয়েছে, হিজবুল্লার বিরুদ্ধে এই টানা হামলায় এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ জখম হয়েছেন, মৃত্যু হয়েছে ৫০০-র বেশি মানুষের। 

ইজরায়েল সেনাবাহিনীর দাবি, হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাদের এয়ারস্ট্রাইকে খতম করে দিয়েছে তারা। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বেইরুটে হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলি লক্ষ্য করে টানা হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুটে জনবসতি এলাকাতেও বোমাবর্ষণ করে তারা। তাঁদের লক্ষ্যই ছিল হিজবুল্লা প্রধান এবং বাকি শীর্ষ নেতাদের খতম করা।

আইডিএফ-এর দাবি, টানা এয়ারস্ট্রাইকে প্রায় সকলেই নিকেশ হয়েছে। আর বড় কোনও হিজবুল্লা নেতা বেঁচে নেই।


```