Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইসলামাবাদের চিনা কলসেন্টারে ঢুকে লুটপাট পাকিস্তানিদের, বাদ গেল না বাটি-চামচও! ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যেখান থেকে যা মিলছে তা হাতে করে নিয়েই দৌড় দিচ্ছে সকলে।

ইসলামাবাদের চিনা কলসেন্টারে ঢুকে লুটপাট পাকিস্তানিদের, বাদ গেল না বাটি-চামচও! ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 18 March 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: মনিটর, ল্যাপটপ হাতে হুড়মুড়িয়ে বেরিয়ে আসছে শয়ে শয়ে মানুষ। বহুতল অফিসে যা ছিল সবটুকুই একেবারে সাফ করে দেওয়া হয়েছে। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী হল পাকিস্তানের (Pakistan) ইসলামাবাদ (Islamabad)। জানা গিয়েছে, সম্প্রতি ইসলামাবাদের চিনা একটি ভুয়ো কলসেন্টারে (Call Centre) তল্লাশি চালিয়েছিল পাক গোয়েন্দা সংস্থা (Federal Investigation Agency)। সেই অভিযানের মাঝেই স্থানীয় যুবকরা ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ।

ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। সেখানেই ল্যাপটপ, কম্পিউটার, টিভি-সহ একাধিক জিনিস লুট করার ছবি সামনে এসেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যেখান থেকে যা মিলছে তা হাতে করে নিয়েই দৌড় দিচ্ছে সকলে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় অফিসে।

তবে আশ্চর্যের বিষয় বাদ যায়নি রান্নার সামগ্রী, আসবাবপত্র ও কাটলারি সেটও। চিনা অফিস একেবারে ফাঁকা করে দেওয়ার ছবি সামনে এসেছে। ইসলামাবাদের সেক্টর-১১-এ কলসেন্টারটি ছিল। অভিযোগ, সেখানে বসেই প্রতারণার ফাঁদ পাতা হত। চিনের নাগরিকরাই অবৈধভাবে সেটি চালাতেন। গত ১৫ মার্চ, শনিবার আচমকাই পাক গোয়েন্দা সংস্থা কলসেন্টারে হানা দেয়।

ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে কমেন্ট। একজন লিখেছেন, ''মনে হচ্ছে কল সেন্টারটিকে দানছত্র ভেবে নিয়েছে সকলে। ল্যাপটপ থেকে শুরু করে প্লেট, চামচ কিছুই বাদ যায়নি।''  আরেকজন লিখেছেন, ''চিন পাকিস্তানকে লুটে নিচ্ছে। দেখুন ভিডিও।'' 

"গত বছরের অগস্টের বাংলাদেশের ছবি কিছুটা হলেও ফিরে এসেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর শয়ে শয়ে মানুষ যেমন প্রধানমন্ত্রীর থাকার জন্য বরাদ্দ গণভবনে ঢুকে যেভাবে লুটপাট চালিয়েছিল ইসলামাবাদেও সেই ছবি দেখা গেল। বাংলাদেশ, পাকিস্তান সকলেই এক", এমন পোস্ট করেছেন আরেক ব্যবহারকারী।

ইতিমধ্যে চিনা সংস্থার মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর অনেক কর্মীই অফিস ছেড়ে পালিয়েছে বলে খবর।


```