Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রাণনাশের আশঙ্কায় উত্তরসূরি ঠিক করতে বাধ্য হলেন খামেনেই! প্রস্তাব করলেন তিনটি নাম

ইরান ও ইজরায়েলের মধ্যে অশান্তির ঝাঁজ  (Iran-Israel Conflict) বাড়ছে বুঝতে পেরেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। তাঁকে যাতে কেউ ধরতে না পারে সেই কারণে নাকি তাঁর চারপাশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। 

প্রাণনাশের আশঙ্কায় উত্তরসূরি ঠিক করতে বাধ্য হলেন খামেনেই! প্রস্তাব করলেন তিনটি নাম

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 June 2025 00:15

দ্য ওয়াল ব্যুরো: ইরান ও ইজরায়েলের সংঘাতের (Iran-Israel Conflict) আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই (Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei) এক চরম পদক্ষেপ নিলেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, প্রাণনাশের আশঙ্কায় খামেনেই তিন জন শীর্ষস্থানীয় ধর্মগুরুর নাম প্রস্তাব করেছেন, যারা তাঁর মৃত্যুর পরে উত্তরসুরী হিসেবে নেতৃত্বে আসতে পারেন। তাৎপর্যপূর্ণ ভাবে, সেই তালিকায় তাঁর ছেলেরই নাম নেই বলে খবর। যা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।

সংবাদে প্রকাশ, ইরান ও ইজরায়েলের মধ্যে অশান্তির ঝাঁজ (Iran-Israel Conflict) বাড়ছে বুঝতে পেরেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। তাঁকে যাতে কেউ ধরতে না পারে সেই কারণে নাকি তাঁর চারপাশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্ত তাঁর 'জরুরি যুদ্ধ পরিকল্পনার' অংশ বলেই মনে করা হচ্ছে।

খামেনেই-র পুত্র মুজতবা খামেনেই (Mojtaba Khamenei), যিনি নিজেও একজন ধর্মগুরু এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের ঘনিষ্ঠ, দীর্ঘদিন ধরেই আয়াতোল্লাহ আলি খামেনেই-এর উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন। কিন্তু এবার তাঁর নাম তালিকায় রাখা হয়নি। ইরানের প্রাক্তন রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তবে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। ছেলের নাম না রাখলেও উত্তরসুরী হিসেবে খামেনেই কোন তিন জনের নাম প্রস্তাব করেছেন, তা এখনও স্পষ্ট নয়। একইসঙ্গে পরবর্তী সেনাপ্রধান বাছাইয়ের কাজও চলছে বলে খবর।

১৩ জুন ইজরায়েল প্রথম ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। তারপর থেকেই শুরু হয় ক্ষেপণাস্ত্রের লড়াই। পাল্টা জবাব দেয় ইরান। যার ফল ইজরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ নেভাটিম এয়ারবেসের কাছে অবস্থিত বিয়ার শেভায় হামলা। ইরান ও ইজরায়েলের যুদ্ধ আজ শনিবার গড়াল নবম দিনে। বিভিন্ন দেশের হাজারও চেষ্টার ফল শূন্য। থামার নাম নেই কোনও তরফেই। বরং দিন যত গড়াচ্ছে, ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি।


```