Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খামেনেই গোপন ডেরায়, মতলব মস্কো পালানোর, ট্রাম্পের দোসর মাস্ক ইরানি পতাকা বদলে দিলেন এক্সে

ভেনেজুয়েলার (Venezuela regime change) পর আমেরিকার (United States Iran policy) পরবর্তী লক্ষ্য ইরান। বহুদিন ধরেই তেহরানে ক্ষমতার পালাবদল ঘটাতে আগ্রহী ওয়াশিংটন।

খামেনেই গোপন ডেরায়, মতলব মস্কো পালানোর, ট্রাম্পের দোসর মাস্ক ইরানি পতাকা বদলে দিলেন এক্সে

ইরানের ধর্মীয় বিপ্লবের আগে রাজতন্ত্রের আমলে পতাকাও এখন বিক্ষোভকারীদের হাতে পতপত করে উড়ছে। ছবি এআইয়ের সাহায্যে নির্মিত।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 12 January 2026 12:03

দ্য ওয়াল ব্যুরো: ইরানে (Iran protests) গত ডিসেম্বরের শেষ দিকে মূল্যবৃদ্ধি (inflation) ও মুদ্রার ভেঙে পড়া অবস্থার (Iranian rial crisis) প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার (Venezuela regime change) পর আমেরিকার (United States Iran policy) পরবর্তী লক্ষ্য ইরান। বহুদিন ধরেই তেহরানে ক্ষমতার পালাবদল ঘটাতে আগ্রহী ওয়াশিংটন। চলতি বিক্ষোভে এখন নির্বাসিত যুবরাজ রেজা পহলভির (Reza Pahlavi exiled crown prince) পোস্টারও দেখা যাচ্ছে। এমনকী ইলন মাস্ক পর্যন্ত তাঁর এক্স মাধ্যমে ইরানের জাতীয় পতাকাটিই বদলে দিয়েছেন। ইরানের ধর্মীয় বিপ্লবের আগে রাজতন্ত্রের আমলে পতাকাও এখন বিক্ষোভকারীদের হাতে পতপত করে উড়ছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১০টি সরকারি ভবন, ২৫টি মসজিদ এবং ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর (IRGC) ২টি শিবিরে আগুন লাগানো হয়েছে। ১০০-র বেশি শহরে ছড়িয়ে পড়া হিংসা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইরানি সরকার। এই আবহেই ইরান সীমান্তের কাছাকাছি এরবিল বিমানঘাঁটিতে (Erbil airbase) মার্কিন বিমানবাহিনীর (US Air Force deployment) তৎপরতা বাড়ানো হয়েছে। মার্কিন ড্রোন (US drones Iran surveillance) লাগাতার পরিস্থিতির উপর নজর রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Iran) মন্তব্য করেছেন, ইরান আগের যে কোনও সময়ের তুলনায় এখন স্বাধীনতার দিকে উদগ্রীব হয়ে তাকিয়ে আছে। আমেরিকা তাঁদের সাহায্য করতে প্রস্তুত।

REL

সংবাদে দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei safe house) এই অবস্থায় নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন এবং তাবাস মরুভূমির (Tabas desert) একটি গোপন ডেরা আত্মগোপন করে রয়েছেন। ইরানে বিক্ষোভ তীব্র হওয়ার মধ্যেই তাতে নাক গলালেন বিশ্বের ধনীতম শিল্পপতি ইলন মাস্ক (Elon Musk X) তাঁর মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (X platform Iran flag) ইরানের পতাকার ইমোজি বদলে দিয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ব্যবহৃত প্রতীক সরিয়ে সেখানে প্রাক-বিপ্লবের সিংহ-সূর্য চিহ্নযুক্ত পতাকা (pre-1979 Iran flag lion sun) বসানো হয়েছে। দেশ-বিদেশের বহু বিক্ষোভকারী বর্তমান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই পতাকা ব্যবহার করছেন।

সাম্প্রতিক বিক্ষোভে ইরান মাস্কের স্টারলিঙ্কের (Starlink Iran jamming) সিগন্যাল জ্যাম করেছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের (Iran internet blackout) কারণে দেশের ভিতরের অনেক বিক্ষোভকারী এক্স-এ পতাকা বদলের বিষয়টি দেখতে পাননি। তবে দেশের বাইরে থাকা ব্যবহারকারীরা, কিছু ইরানি আধিকারিকের প্রোফাইলে ইসলামি প্রজাতন্ত্র-পূর্ব পতাকা দেখতে পাচ্ছেন।

উত্তেজনার আবহে খামেনেই দেশ ছাড়তে পারেন— এমন জল্পনার মাঝেই আপাতত তিনি তেহরানে আছেন। রাজধানী থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন শুক্রবার। সেদিনের নামাজের পর দেওয়া ওই ভাষণে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি দেশ ছেড়েছেন বা ছাড়ার পরিকল্পনা রয়েছে এমন কথা অসত্য। আমেরিকার মদতপুষ্ট সংবাদমাধ্যমগুলি অপপ্রচার করছে। দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়া ও অর্থনৈতিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গেই খামেনেই রাশিয়ায় (Russia asylum rumors) পালাতে পারেন বলে গুঞ্জন জোরদার হয়েছিল।

৮৬ বছর বয়সি খামেনেই (Ali Khamenei contingency plan) যদি আঁচ পান যে, সেনা বা নিরাপত্তা বাহিনী আর তাঁর কথা মানছে না, তখন তিনি ঘনিষ্ঠ ২০ জনের মতো সহচর ও পরিবারের সদস্য, যেমন— ছেলে ও মনোনীত উত্তরসূরি মোজতবা খামেনেই (Mojtaba Khamenei heir apparent)-সহ—দেশ ছাড়তে পারেন। এক গোয়েন্দা সূত্রের দাবি, খামেনেইয়ের সম্ভাব্য গন্তব্য রাশিয়া (Khamenei Russia escape)। 

এই বিকল্প পরিকল্পনা নাকি সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (Bashar al-Assad Moscow escape) পলায়নের আদলে তৈরি। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামাস্কাসের (Damascus) দিকে এগতে থাকলে আসাদ মস্কোয় পালিয়ে যান। গোয়েন্দা সূত্রের কথায়, প্রয়োজন পড়লে তেহরান ছাড়ার জন্য আগাম বেরনোর পথ ঠিক করা আছে। নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য বিদেশে সম্পত্তি, সম্পদ ও নগদ অর্থ জোগাড়ের প্রস্তুতিও চলছে।


```