Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানি রেভেলিউশনারি গার্ড ইজরায়েলি মালিকের জাহাজ আটক করল, উপসাগরে উত্তেজনা তুঙ্গে

ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে কমান্ডোরা ডেকের উপর রাখা কন্টেনারের উপর নামছে।

ইরানি রেভেলিউশনারি গার্ড ইজরায়েলি মালিকের জাহাজ আটক করল, উপসাগরে উত্তেজনা তুঙ্গে

জাহাজ দখলে নামছে ইরানি কমান্ডো

শেষ আপডেট: 13 April 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে উত্তেজনা চরমে উঠল শনিবার। ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ডের নৌবাহিনী ইজরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত এমএসসি-এরিজ নামে একটি পণ্যবাহী জাহাজ নিজেদের হেফাজতে নিয়েছে। হোরমুজ প্রণালীর কাছে এই ঘটনায় অশান্তির পারদ আরও এক দাগ চড়ল। অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ভিডিওতে জাহাজ দখলের ভিডিও প্রকাশ্যে এসেছে।

পণ্যবাহী জাহাজটিতে পর্তুগিজ পতাকা ছিল। লন্ডনস্থিত জোডিয়াক মেরিটাইম কোম্পানির প্রত্যক্ষ মালিকানা হলেও এই কোম্পানিটি আদতে ইজরায়েলি ধনকুবের ইয়াল ওফার-এর জোডিয়াক গ্রুপেরই একটি সংস্থা। এ ব্যাপারে অবশ্য জোডিয়াক কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে বলে জানিয়েছে দি টাইমস অফ ইজরায়েল।

শুক্রবার এমএসসি এরিজকে শেষবারের মতো দেখা গিয়েছে দুবাই থেকে হোমরুজ প্রণালীর দিকে এগোতে। এরপরেই জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যা এই অঞ্চল দিয়ে যাতায়াতকারী ইজরায়েলি সম্পর্কযুক্ত পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে হামেশাই ঘটে।

ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস প্রথম এই ভিডিওটি প্রকাশ্যে আনে। তাতে শুধুমাত্র বলা হয়, আমিরশাহির বন্দর শহর ফুজাইরার কাছে ওমান উপসাগরে একটি জাহাজ স্থানীয় কর্তৃপক্ষ আটক করেছে। এর বিস্তারিত তখন কিছু জানা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে কমান্ডোরা ডেকের উপর রাখা কন্টেনারের উপর নামছে। জাহাজের এক নাবিককে বলতে শোনা যাচ্ছে, কেউ বাইরে এসো না। ততক্ষণে আরও কমান্ডো জাহাজে নেমে আসে। একজন কমান্ডোকে হাঁটু গেড়ে অস্ত্র হাতে তাক করে থাকতে দেখা গিয়েছে। সে অন্য সহকারীদের নামতে কভার ফায়ারিংয়ের জন্য তৈরি ছিল।

পরে জানা যায় এই হামলা চালিয়েছে ইরানের আধা সেনা রেভেলিউশনারি গার্ড। এর আগেও তারা একইভাবে অন্য জাহাজ নিজেদের কবজায় নিয়েছিল। অন্যদিকে, আর কয়েক ঘণ্টার মধ্যে ইজরায়েলে হানাদারি শুরু করতে পারে ইরান। এই সম্ভাবনার কথা মাথায় রেখে ইজরায়েলের পাশে দাঁড়াতে মার্কিন রণতরী মোতায়েন করছে জো বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় শনিবার ভোররাত থেকে মার্কিন নৌবাহিনী তার বহর সাজানোর কাজ শুরু করেছে। একইসঙ্গে মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন ইরাক এবং সিরিয়ায় আকাশপথে নিরাপত্তাও জোরদার করছে। এই দুই এলাকায় ইরানের মদতে শতাধিকবার জঙ্গিবাহিনীর হামলা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভারতের মতো আমেরিকা, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং রাশিয়া এই দুই দেশে বসবাসকারী নাগরিক এবং ভ্রমণার্থীদের সতর্ক করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সূত্রের খবর, ইরান প্রায় শখানেক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তার আগেই ইজরায়েলি ছাপ লেগে থাকা জাহাজ আটক হওয়ায় উপসাগরীয় এলাকার পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠল।


```