Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের বোমা হামলার হুমকিতে দমে যায়নি ইরান! পাল্টা হুঁশিয়ারি, 'আমাদের মিসাইল তৈরি'

ইরান অবশ্য এই হুমকির পর দমে যায়নি। বরং তারা পাল্টা মিসাইল হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ট্রাম্পের বোমা হামলার হুমকিতে দমে যায়নি ইরান! পাল্টা হুঁশিয়ারি, 'আমাদের মিসাইল তৈরি'

ফাইল ছবি

শেষ আপডেট: 31 March 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: ইরানে (Iran) বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট বলেছেন, তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে হামলার কথা ভাববে আমেরিকা (USA)। ইরান অবশ্য এই হুমকির পর দমে যায়নি। বরং তারা পাল্টা মিসাইল হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

ইরানের পরমাণু প্রোগ্রাম নিয়ে আমেরিকার বরাবরের আপত্তি। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম প্রেসিডেন্ট মেয়াদে (২০১৭-২০২১) ইরান ও বিশ্বশক্তিদের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। যদিও ইরান সবসময় দাবি করে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ অসামরিক ও জ্বালানি উৎপাদনের জন্য। কিন্তু আমেরিকা তাঁদের এই দাবি না মেনে স্পষ্টত চায়, ইরান পরমাণু চুক্তি গ্রহণ করুক। কিন্তু তেমন পরিস্থিতি তৈরি হচ্ছে না। 

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, 'তাঁরা (ইরান) যদি চুক্তি না করে তাহলে বোমা হামলা হবে। আর সেটা এমন হবে যেটা ইরানবাসী কখনও দেখেনি।' একই সঙ্গে ট্রাম্প ইরানের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার কথাও ঘোষণা করেছেন। তবে এর পাল্টা ইরানের তরফে জানানো হয়েছে, তাঁরা ভয় পাচ্ছে না। বরং আন্ডারগ্রাউন্ড মিসাইল ভাণ্ডার তৈরি করে রেখেছে। মিসাইল 'রেডি টু লঞ্চ' মোডে রয়েছে। আমেরিকা যদি হামলা করে, তারাও চুপ করে বসে থাকবে না। 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কথায়, তাঁরা কোনও আলোচনা এড়িয়ে যাননি। বরং যা হয়েছে তা প্রতিশ্রুতি ভাঙার ফল। মাসুদ বলছেন, আমেরিকা বিশ্বাস ভেঙেছে। আগে ওদের প্রমাণ করতে হবে যে তাঁরা বিশ্বাস তৈরি করতে পারে। তাহলেই পরিস্থিতি বদলাতে পারে। ট্রাম্প প্রশাসনও নিজেদের সিদ্ধান্তে অনড়। তাঁরা সাফ বলেছে, ওয়াশিংটনের প্রস্তাব মানতে হবে ইরানকে। নাহলে ফল ভাল হবে না। 


```