Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে মুর্হুমুহু মিসাইল হামলা ইরানের, গুঁড়িয়ে গেল জইশ ঘাঁটি, বেজায় চাপে ইসলামাবাদ

পাক সরকারের দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। মিসাইল হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানে মুর্হুমুহু মিসাইল হামলা ইরানের, গুঁড়িয়ে গেল জইশ ঘাঁটি, বেজায় চাপে ইসলামাবাদ

শেষ আপডেট: 17 January 2024 08:27

দ্য ওয়াল ব্যুরো: ইরাকের পর এবার ইরান। পাকিস্তানে বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে মুর্হুমুহু মিসাইল হামলা চালাল ইরান। সে দেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ারস্ট্রাইকে জইশ গোষ্ঠীর দুই ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে গেছে। যদিও পাক সরকারের দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। মিসাইল হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সফরের পরেই পাকিস্তানে আক্রমণ চালাল ইরান। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা। মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সরকার নিয়ন্ত্রিত কয়েকটি টিভি চ্যানেলও।

সোমবার একই ভাবে ইরাক এবং সিরিয়ায় ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিলে ইরানের রিভলিউশনারি গার্ডস৷ এই জঙ্গি গোষ্ঠী গত কয়েক বছরে একাধিক বার ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ তারই প্রতিবাদে পাকিস্তানে মিসাইল হামলা করে ইরান। পাকিস্তানের তরফে হামলার স্থান উল্লেখ না করা হলেও, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বালোচিস্তানের কুহে সবজ় এলাকায় জইশ জঙ্গিদের মূল ঘাঁটি ছিল।  সেই ঘাঁটিতেই মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে ইরানের মিসাইল হামলার ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে পাক সেনা। বালোচিস্তান প্রদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জান আচারজাই এমন কোনও ধরনের হামলার কথা স্বীকার করেননি। তিনি দাবি করেছেন, এই ব্যাপারে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর-এর বিবৃতি দিয়ে যা জানানোর জানাবে৷ যদিও আইএসপিআরও এয়ারস্ট্রাইকের ব্যাপারে মুখে কুলুপ এঁটেই রয়েছে।

ইরান-পাকিস্তান সীমান্তে দীর্ঘদিন ধরেই নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে জইশ আল-আদল গোষ্ঠী। বালোচিস্তানের এই জঙ্গি গোষ্ঠী আগেও বহুবার ইরান সীমান্তে সন্ত্রাসমূলক কাজ করেছে। তাই দীর্ঘদিন ধরেই সেই জইশ আল-আদলের বিরুদ্ধে লড়ছে ইরান। ইরানের সুরক্ষা বাহিনীর উপর একাধিকবার হামলা চালিয়েছে সুন্নি মুসলিমদের উগ্রপন্থী গোষ্ঠী। অতীতে ইরান সীমান্তে বোমা বিস্ফোরণ, ইরানের সীমান্ত পুলিশের একাধিক অফিসারকে অপহরণ করার দায়ও স্বীকার করেছে ওই বালোচ জঙ্গি গোষ্ঠী। তবে ইরান এর আগে এমন আচমকা মিসাইল হামলা করেনি পাকিস্তানে। পাক বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় পাকিস্তানে শিশু ও মহিলারা জখম হয়েছে। এর পরিণতি ভাল হবে না।


```