Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-হেজবুল্লার যৌথ হামলার আশঙ্কা, ফের যুদ্ধের মুখে আরব দুনিয়া

গোটা অঞ্চল বারুদের উপর দাঁড়িয়ে আছে।

ইজরায়েলে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-হেজবুল্লার যৌথ হামলার আশঙ্কা, ফের যুদ্ধের মুখে আরব দুনিয়া

বেইরুট আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তায় তিন নিহত শীর্ষ নেতার ছবি দিয়ে প্রতিবাদের ফ্লেক্স।

শেষ আপডেট: 5 August 2024 12:08

দ্য ওয়াল ব্যুরো: সোম-মঙ্গলবারের মধ্যেই ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান ও হেজবুল্লা বাহিনী। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে এই বলে সতর্ক করে দিয়েছেন। টাইমস অফ ইজরায়েল এই খবর দিয়ে জানিয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার আগাম ব্যবস্থা হিসেবে ইরানে ফের আক্রমণ শানাতে পারে। সব মিলিয়ে জঙ্গি নেতা ইসমাইল হানিয়ে, ইরানি কুদ বাহিনীর প্রধান কাসেম সোলেমান এবং হেজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ ও পাল্টা হানায় গোটা অঞ্চল বারুদের উপর দাঁড়িয়ে আছে।

ইজরায়েলের চর সংস্থা মোসাদ এবং শিন বেটের প্রধান ডেভিড বার্নেয়া ও রোনেন বার দুজনেই নেতানিয়াহুর ডাকা এক বিশেষ বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং সেনাপ্রধান হার্জি হালেভি ইরানি-হেজবুল্লার যৌথ হামলার আশঙ্কা ও প্রত্যুত্তর নিয়ে আলোচনা করেন।

ইরানি সূত্রে জানা গিয়েছে, লেবানন, গাজা ও ইয়েমেনে থাকা জঙ্গিরা ইজরায়েলে ঢুকে হামলা চালাতে পারে। রবিবারেই হেজবুল্লা বাহিনী উত্তর ইজরায়েলে প্রায় ৫০টি কাটুশা রকেট ছুড়েছে। যদিও এগুলির বেশিরভাগকেই ইজরায়েলের আয়রন ডোম চিহ্নিত করে নষ্ট করে দেয়।

এদিকে, জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি যৌথ বিবৃতিতে আরব দুনিয়ায় সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি থেকে পিছু হটার আর্জি জানিয়েছে। দুতরফকেই তারা সংযম দেখানোর আর্জি জানিয়েছে। জি-৭ এর বক্তব্য, উত্তেজনা কমাতে না পারলে তা সীমান্ত সংঘর্ষকে ফের নতুন করে বাড়িয়ে দেবে। যা গোটা অঞ্চলের পক্ষে বিপজ্জনক হতে পারে। এই পরিস্থিতি তুরস্ক, জাপান তাদের নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, রাতভর হামলায় দক্ষিণ লেবাননের কাফর কিলা এলাকার হেজবুল্লার অস্ত্রভাঁড়ার সহ বেশ কয়েকটি ঘাঁটিতে ইজরায়েলি যুদ্ধবিমান আক্রমণ চালায়।


```