Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওষুধ কিনতে বেরিয়ে পাইথনের পেটে মহিলা! এক মাস না কাটতেই ফের মর্মান্তিক কাণ্ড ইন্দোনেশিয়ায়

৩৬ বছরের যুবতী সিরিয়াতি,  মঙ্গলবার সকালে তাঁর মেয়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বহুক্ষণ পরেও তিনি ফিরে আসেননি। তখনই তাঁর খোঁজ শুরু করেন স্বামী আদিয়ানসা।

 ওষুধ কিনতে বেরিয়ে পাইথনের পেটে মহিলা! এক মাস না কাটতেই ফের মর্মান্তিক কাণ্ড ইন্দোনেশিয়ায়

পাইথনের পেটে মহিলা।

শেষ আপডেট: 3 July 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ তিনেক আগেই ইন্দোনেশিয়ায় একটি পাইথনের পেট থেকে উদ্ধার করা হয়েছিল এক মহিলাকে। দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের ঘটনার রেশ না কাটতেই, প্রায় একই ঘটনা ঘটে গেল, সেই একই প্রদেশে। 

দক্ষিণ সুলায়েসির সিতেবা গ্রামের বাসিন্দা, ৩৬ বছরের যুবতী সিরিয়াতি,  মঙ্গলবার সকালে তাঁর মেয়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বহুক্ষণ পরেও তিনি ফিরে আসেননি। তখনই তাঁর খোঁজ শুরু করেন স্বামী আদিয়ানসা। পুলিশে ডায়েরি করেন, আত্মীয়-বন্ধুদের বাড়িতে খোঁজ করতে থাকেন। 

স্থানীয় সূত্রের খবর, বিকেলের দিকে, বাড়ি থেকে খানিকটা দূরে একটু জঙ্গল এলাকায় স্ত্রীর চপ্পল এবং প্যান্ট পড়ে থাকতে দেখেন আদিয়ানসা। এর পরেই তিনি কয়েক মিটার দূরে একটি পাইথন দেখতে পান। সেটি তখন বিশাল পেট নিয়ে হাঁসফাঁস করছে। সাপের অত বড় পেট দেখেই সন্দেহ হয় আদিয়ানসার। তিনি গ্রামবাসীদের খবর দেন। সকলে এসে সাপটিকে বন্দি করে পেট কাটে। তখনই দেখা যায়, পেটের ভিতরে মৃত সিরিয়াতি।

পুলিশ জানিয়েছে, এক মাসের মধ্যে দু-দু'টি এমন ঘটনা ঘটে গেল দক্ষিণ সুলায়েসি প্রদেশে। 

সপ্তাহ তিনেক আগে ৪৫ বছর বয়সি ফারিদা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী বাড়ির আশেপাশে, আত্মীয়দের বাড়িতে, এলাকায় হন্যে হয়ে খুঁজেছেন তাঁর স্ত্রীকে। এরপর তিনি পুলিশে ডায়েরি করেন এবং তাঁরা সার্চ অপারেশন শুরু করে। তখনই জঙ্গলের মধ্যে একটি ১৬ ফুটের পাইথনকে দেখতে পান পুলিশ আধিকারিকরা। তারা লক্ষ্য করেন, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁরা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। ওই সাপটির পেট থেকেই অবশেষে উদ্ধার করা হয় ফারিদার মৃতদেহ।

পরিসংখ্যান বলছে, এই ধরনের ঘটনা বিরল হলেও ইন্দোনেশিয়ার ক্ষেত্রে তা খুব একটা অস্বাভাবিক নয়। গত বছরেই সুলায়েসির তিনানগিয়া জেলায় অজগরের পেট থেকে এক কৃষকের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল। তারও আগে এই সুলায়েসি প্রদেশেই আরও এক মহিলার দেহ উদ্ধার হয় অজগর সাপের পেট থেকে।   


```