Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা, জঙ্গলের ভিতরে পাইথনের পেট কাটতেই...

অনেকেই ভাবেন এইভাবে সাপের মানুষ গিলে ফেলা পুরোটাই অবাস্তব।

৩ দিন ধরে নিখোঁজ ছিলেন মহিলা, জঙ্গলের ভিতরে পাইথনের পেট কাটতেই...

পাইথন সাপ

শেষ আপডেট: 9 June 2024 16:24

দ্য ওয়াল ব্যুরো: মানুষখেকো সাপ! এই শব্দবন্ধ শুনলে হয়তো অ্যানাকোন্ডা ছবির কথা সকলের মনে পড়বে। যদিও অনেকেই ভাবেন এইভাবে সাপের মানুষ গিলে ফেলা পুরোটাই অবাস্তব। শুধু সিনেমার পর্দাতেই তা সম্ভব। কিন্তু ইন্দোনেশিয়ায় যে ঘটনা ঘটেছে তা মোটেই অবাস্তব নয়। একটি ১৬ ফুটের পাইথনের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। 

৪৫ বছর বয়সি ফারিদা গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী বাড়ির আশেপাশে, আত্মীয়দের বাড়িতে, এলাকায় হন্যে হয়ে খুঁজেছেন তাঁর স্ত্রীকে। কিন্তু কোথাও তাঁর খোঁজ পাননি। এরপর তিনি পুলিশে ডায়েরি করেন এবং তাঁরা সার্চ অপারেশন শুরু করে। তল্লাশি অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এলাকার জঙ্গলের মধ্যে এক মহিলার ব্যবহার করা কিছু সামগ্রী পাওয়া যায়। তাতেই সন্দেহ বাড়ে সকলের। তবে এর পর যে দৃশ্য সবাই দেখে তা দেখার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। 

জঙ্গলের মধ্যে একটি ১৬ ফুটের পাইথনকে দেখতে পান পুলিশ আধিকারিকরা। তারা লক্ষ্য করেন, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে। বিষয়টির কারণ কী তা আন্দাজ করতে বেশি সময় নেননি কেউই। সঙ্গে সঙ্গেই তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। ওই সাপটির পেট থেকেই অবশেষে উদ্ধার করা হয় ফারিদার মৃতদেহ। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দার এই অবস্থা দেখে সকলে আতঙ্কিত। 

পরিসংখ্যান বলছে, এই ধরনের ঘটনা ব্যতিক্রমী হলেও ইন্দোনেশিয়ার ক্ষেত্রে তা খুব একটা অস্বাভাবিক নয়। গত বছরেই সুলায়েসির তিনানগিয়া জেলায় অজগরের পেট থেকে এক কৃষকের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল। তারও আগে এই সুলায়েসি প্রদেশেই আরও এক মহিলার দেহ উদ্ধার হয় অজগর সাপের পেট থেকে।   


```