Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইজরায়েল থেকে ভারতীয় শ্রমিকদের জোর করে ফেরানো হচ্ছে? কী বলল সরকার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি দাবি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় শ্রমিকদের মধ্যে— কী না, ইজরায়েলে কর্মরত ভারতীয়দের জোর করে দেশে ফিরিয়ে আনা হবে অথবা ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করলে জেল বা জরিমানার মুখে পড়তে হবে।

ইজরায়েল থেকে ভারতীয় শ্রমিকদের জোর করে ফেরানো হচ্ছে? কী বলল সরকার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 June 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি দাবি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় শ্রমিকদের (Indian Workers) মধ্যে— কী না, ইজরায়েলে (Israel) কর্মরত ভারতীয়দের জোর করে দেশে ফিরিয়ে আনা হবে অথবা ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করলে জেল বা জরিমানার মুখে পড়তে হবে। তবে বুধবার সেই দাবি সরাসরি খারিজ করল তেল আভিভের ভারতীয় দূতাবাস (Indian Embassy)।

এক্স-এ দেওয়া একটি পোস্টে ভারতের দূতাবাস জানিয়েছে, "এই ধরনের বার্তা সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। ভারতীয় শ্রমিকদের ফেরানোর কোনও পরিকল্পনা নেই।"

দূতাবাস আরও জানায়, ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটি কেবলমাত্র তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে। কোনও সঙ্কটের সময় সহায়তা প্রদান বা ভারতের কল্যাণ প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য এই নথিভুক্তিকরণ জরুরি।

ঘটনা হল এহেন ব্যাখা সামনে এল এমন এক সময়ে, যখন ইজরায়েল ও ইরানের মধ্যে টানাপোড়েন তুঙ্গে। 'অপারেশন রাইজিং লায়ন'- করে ইজরায়েলের একাধিক হামলার জবাবে পাল্টা আঘাত হানে তেহরান। দুই দেশের সংঘর্ষে ইতিমধ্যেই বহু প্রাণহানি ঘটেছে।

এই পরিস্থিতিতে গত সপ্তাহে তেল আভিভে ভারতীয় দূতাবাস জানিয়েছিল, ইজরায়েলে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং ইজরায়েলি প্রশাসনের জারি করা নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।

ইজরায়েলে বহু বছর ধরেই কাজ করছেন হাজার হাজার ভারতীয়। এঁদের মধ্যে কেউ প্রবীণ নাগরিকদের পরিচর্যার কাজে যুক্ত, কেউ আবার হীরে ব্যবসা বা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করেন।

২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইজরায়েল নির্মাণক্ষেত্রে ভারতীয় শ্রমিকদের নিয়োগে বিশেষ উদ্যোগ নেয়। কারণ হামাসের ৭ অক্টোবরের হামলার পর বহু ফিলিস্তিনি শ্রমিকের ইজরায়েলে প্রবেশ বন্ধ হয়ে যায়।

এদিকে, ভারত সরকার ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনতে চালু করেছে ‘অপারেশন সিন্ধু’। তেহরান ও তেল আভিভ—দুই দিকেই সংঘর্ষ বাড়ার আশঙ্কায় চলছে এই প্রস্তুতি।

ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার জানিয়েছেন, ইজরায়েলে থাকা ভারতীয়দের সুরক্ষার বিষয়টি নিয়ে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তাঁদের সরকার।

সব মিলিয়ে, কোনও ভারতীয়কে জোর করে দেশে ফেরানোর প্রশ্নই নেই বলে স্পষ্ট বার্তা দিয়ে রাখল ভারত সরকার। এমনকি কেউ দূতাবাসে নাম নথিভুক্ত করলেই বিপদে পড়বেন—এই খবরও ডাহা মিথ্যে ও গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।


```