Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

জেরুজালেম সহ ইজরায়েলের একাধিক শহরে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র হানা

ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তরের হাফিয়া এলাকা এবং বিরশেবা এলাকায় একঝাঁক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় ইরানি বাহিনী।

জেরুজালেম সহ ইজরায়েলের একাধিক শহরে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র হানা

ইজরায়েলি চ্যানেলের খবর, অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা গিয়েছে।

শেষ আপডেট: 20 June 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দিনদুপুরে ফের একঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইজরায়েলে। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তরের হাফিয়া এলাকা এবং বিরশেবা এলাকায় একঝাঁক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় ইরানি বাহিনী। খবরে প্রকাশ অন্তত একটি ক্ষেপণাস্ত্র পড়েছে জেরুজালেমেও। ইজরায়েলি চ্যানেলের খবর, অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা গিয়েছে। হাফিয়ায় হামলায় ২ জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজরায়েলি হানাদারির প্রতিবাদে শুক্রবার এক বিশাল নমাজপাঠ হল ইরান জুড়ে। একইসঙ্গে ইরাকের বাগদাদেও বিশাল জনসমাবেশ হয় ইজরায়েলি হানাদারির প্রতিবাদে। এদিন নিয়ে আটদিন ধরে ইরানের বুকে ক্ষেপণাস্ত্র, জেট বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এমনকী আমেরিকার বরহস্ত মাথায় রেখে ইরানিদের শহর ছেড়ে পালানোর হুমকি দিয়েছে ইহুদি রাষ্ট্র। এদিন তারই প্রতিবাদে মুখর হয়ে ওঠে গোটা ইরান। দেশের দুঃসময়ে ঐক্যবদ্ধতার পরিচয় দিয়ে এদিন গণ নমাজপাঠের ডাক দিয়েছিল সরকার। তারই ফলশ্রুতিতে মসজিদ, মাদ্রাসা ও রাস্তাজুড়ে মানুষ নেমে এসে নমাজপাঠ করে ইজরায়েলকে ঐক্যবদ্ধতার বার্তা দেন।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল রহিম মৌসাভি এদিন জোর দিয়ে বলেন, ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণ আরও ঘোরাল করে তোলা হবে। শীর্ষ সেনা আধিকারিক আরও বলেন, আল্লার দোয়ায় আগ্রাসী ইহুদি শাসকের যা কিছু আছে, তার সবকিছুতেই আমরা আক্রমণ চালাব। আমাদের সামনে আর কোনও বাধা নেই। প্রসঙ্গত, বুধবার রাতে ইসলামি রেভলিউশনারি গার্ড কোরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, ইরানি বাহিনী এবার আরও জোরাল ক্ষেপণাস্ত্র হানা চালাতে শুরু করেছে ইজরায়েলের বুকে। সেজ্জিল টাইপের শক্তিশালী ক্ষেপণাস্ত্র চালানো হচ্ছে। একটি হল দীর্ঘপাল্লার এবং মারাত্মক শক্তিশালী ও ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র।


```