Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিকাগোয় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল ভারতীয় পড়ুয়াকে, নেপথ্যে কী?

তাঁর দেহ এদেশে আনার চেষ্টা চলছে। কথা বলা হচ্ছে সেদেশের প্রশাসনের সঙ্গে।

শিকাগোয় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল ভারতীয় পড়ুয়াকে, নেপথ্যে কী?

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 30 November 2024 20:30

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার শিকাগোর একটি পেট্রল পাম্পে গুলি করে খুন করা হল ভারতীয় পড়ুয়াকে। ওই পেট্রল পাম্পে তিনি কাজ করতেন বলে জানা গেছে। ২২ বছর বয়সী ওই তরুণের নাম সাই তেজ নুকারাপু। 

তেলাঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা সাই শিকাগোতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইমে কাজ করতেন একটি পেট্রল পাম্পে। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার তাঁর ডিউটি ছিল না। কিন্তু এক বন্ধু তাঁকে থাকতে বলেন। সেই আবেদন রাখতেই তিনি থেকে যান। তাঁকে অতর্কিতে গুলি করে হত্যা করা হয়। 

জানা গিয়েছে, তিনি এদেশে গ্র্যাজুয়েশন করেন প্রথমে তারপর এমবিএ করতে যুক্তরাষ্ট্রে যান। খবরটি শনিবার জানান তেলাঙ্গানার বিআরএস নেতা মধুসূদন থাতা। 

তাঁর দেহ এদেশে আনার চেষ্টা চলছে। কথা বলা হচ্ছে সেদেশের প্রশাসনের সঙ্গে। কেন তাঁর ওপর গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 


```